চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার টিএসসিতে প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২২
বিনোদন
A A

১ আগস্ট ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫১ বছর পূর্তি। ঐতিহাসিক সেই কনসার্ট অবলম্বনে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘একটি দেশের জন্য গান’। শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টায় টিএসসির পায়রা চত্বরে প্রামাণ্যচিত্রটি দেখতে পারবেন দর্শক। এটি নির্মাণ করেছেন শামীম আল আমিন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির আয়োজনে প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত বলে জানা গেছে। এরআগে গেল সপ্তাহে প্রথমবার আগারগাঁও এর মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রামাণ্যচিত্রটি প্রদর্শীত হয়। এটি রাজধানীতে ‘একটি দেশের জন্য গান’ এর দ্বিতীয় প্রদর্শনী।

১৯৭১ সালের ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সেই সময়ের প্রথিতযশা সংগীতশিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ‘কনসার্ট ফর বাংলাদেশ’। প্রখ্যাত ব্যান্ড বিটলস-এর গিটারিস্ট জর্জ হ্যারিসন, ভারতের কিংবদন্তী সেতারবাদক পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে অতি অল্প সময়ের মধ্যে আয়োজন করা হয় এই কনসার্টের।

Banglabid

এটি ছিল মুক্তিযুদ্ধকালীন সময়ে বাংলাদেশের শরণার্থীদের জন্য আয়োজিত প্রথম চ্যারিটি কনসার্ট। যুদ্ধকালীন বৈরী সেই সময়ে, রাষ্ট্রীয় মিথ্যাচারকে প্রতিরোধ করে বিশ্ববাসীর মনে আমাদের মহান মুক্তিসংগ্রামের প্রতি সহানুভূতি ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ঐতিহাসিক ভূমিকা পালন করে। এ কনসার্টের প্রেক্ষাপটের স্মরণেই নির্মিত হয়েছে ‘একটি দেশের জন্য গান’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টটিএসসিপ্রামাণ্যচিত্রলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT