বাংলাদেশ

গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস গ্রেপ্তার

চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের হাসিমুখের ছবি, outdoors setting. Channel i News - চ্যানেল আই নিউজ

চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের হাসিমুখের ছবি, তিনি outdoors অবস্থানে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল-গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএমপি সূত্রে জানা গেছে, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ সব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

বিগত সরকারের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে সরব ছিলেন তাপস। তাকে সরকার ঘনিষ্ঠ হিসেবেই জানত সবাই।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গানবাংলা ভবনের ভাঙচুর করা হয়। ভবনটির অধিকাংশ ফ্লোরজুড়ে ছিল চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ বিভিন্ন যন্ত্রাংশ।

বিষয়:কৌশিক হোসেন তাপস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…