চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাক-ভারত সংঘাতে মিডিয়ার ‘সার্কাস’, তীব্র ক্ষোভ সোনাক্ষীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ০৯, মে ২০২৫
বিনোদন
A A

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত উত্তেজনা ও সামরিক সংঘর্ষ বাড়ার প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভারতীয় টেলিভিশন সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার (৯ মে) ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে তিনি ভারতীয় মূলধারার সংবাদচ্যানেলগুলোর সামরিক অভিযানের নাটকীয় ও আতঙ্কজাগানিয়া প্রচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

“আমাদের নিউজ চ্যানেলগুলো একটা রসিকতায় পরিণত হয়েছে!”– শুরুতেই এমনটা লেখেন সোনাক্ষী। এরপর সংবাদ পরিবেশনা নিয়ে এই তারকা অভিনেত্রী বলেন, “এই চিৎকার, চেঁচামেচি, ওভারড্রামাটিক ভিজ্যুয়াল আর সাউন্ড ইফেক্ট—আপনারা কী করছেন? শুধু আপনাদের কাজটা করুন, ঘটনা যেভাবে ঘটেছে সেভাবেই রিপোর্ট করুন।”

দাবাং খ্যাত এই অভিনেত্রী আরও লেখেন, “যুদ্ধকে সেনসেশনাল করে তুলে ধরবেন না, আর মানুষকে আতঙ্কিত করবেন না—যাঁরা এমনিতেই উদ্বিগ্ন। দয়া করে সত্যিকারের কোনো নির্ভরযোগ্য সূত্র খুঁজে নিন আর সেটাই অনুসরণ করুন… সংবাদের নামে এই আবর্জনা দেখা বন্ধ করুন।”

সোনাক্ষীর এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক পরামর্শ জারি করে। এতে গণমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে সামরিক অভিযান, সেনা মোতায়েন এবং কৌশলগত সিদ্ধান্তের রিয়েল-টাইম বা লাইভ সম্প্রচার থেকে বিরত থাকতে বলা হয়। মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের সম্প্রচার জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে পারে, সেনা সদস্যদের বিপদে ফেলতে পারে এবং শত্রুপক্ষের হাতে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে পারে। পরামর্শনামায় কারগিল যুদ্ধ, ২৬/১১ মুম্বাই হামলা এবং কান্দাহার বিমান ছিনতাইয়ের মতো অতীত ঘটনার উল্লেখ করে তা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।

এই প্রেক্ষাপটটি সোনাক্ষী নিজের ইনস্টাস্টোরিতে শেয়ার করে নিজের ব্যক্তিগত মন্তব্য প্রকাশ করেন। এই সংকটকালীন সময়ে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়ে সোনাক্ষীর সরব অবস্থান সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তান একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের গুজরাট, পাঞ্জাব, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীর অঞ্চলে। তবে ভারতীয় বাহিনী সেগুলো সফলভাবে প্রতিহত করে বলে দাবি করেছে। পাকিস্তানের এই পাল্টা হামলা ছিল ৭ মে ভারতের চালানো ‘অপারেশন সিন্দুর’-এর জবাব। ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটির ওপর সুনির্দিষ্ট হামলা চালানো হয়। –নিউজ এইটিন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিভিশন চ্যানেলনিউজ চ্যানেলপাকিস্তান-ভারতবলিউডযুদ্ধসংবাদসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ২৩ মিনিটে ৫ গোল, লাল কার্ড ও পেনাল্টির নাটকীয় ম্যাচে জিতল সুইজারল্যান্ড

জুন ১৯, ২০২৬

মেসির বাবার শারীরিক অবস্থা নিয়ে যা জানাল পরিবার

জুন ১৯, ২০২৬

ছেলেদের ম্যাচ পরিচালনায় ইতিহাস গড়লেন টোরি পেন্সো

জুন ১৯, ২০২৬

ড্র করে বিশ্বকাপে টিকে থাকল সাউথ আফ্রিকা-চেক রিপাবলিক

জুন ১৯, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT