চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকার পর যে কাণ্ডে সোনাক্ষীও বিপাকে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৫
বিনোদন
A A

সম্প্রতি রণবীর সিংসহ একটি বিজ্ঞাপনের কাজে আবুধাবির মসজিদে হিজাব পরিহিত অবস্থায় দেখা মিলেছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনের। যা নিয়ে বেশ সমালোচনার মুখেও পরতে হয়েছিল এই অভিনেত্রীর। এবার একই কাণ্ড করে সমালোচনার মুখে পড়লেন বলিউডের আরেক তারকা দম্পতি সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল।

মূলত একটি নতুন বিজ্ঞাপনের শুটেই আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শনে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। যার একটি ভিডিও ইতোমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এই অভিনেত্রী।

ভিডিওতে দেখা গেছে, সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেছেন সোনাক্ষী এবং জহির। এই সফরের জন্য সোনাক্ষী সবুজ, সাদা প্রিন্টেড শর্ট কুর্তা এবং পায়জামা পরেছিলেন। তিনি সবুজ দোপাট্টা দিয়ে মাথাও ঢেকেছিলেন। অন্যদিকে, জহির ইকবাল একটি কালো শার্ট এবং সবুজ ট্রাউজার বেছে নিয়েছিলেন। পোস্টটি শেয়ার করে তিনি লেখেন, ‘আবুধাবিতে একটু শান্তি পেয়েছি। @visitabudhabi #InAbuDhabi #ad’

সোনাক্ষীর এই পোস্টে একজন লেখেন, ‘তাহলে সোনাক্ষীর জন্য এটা স্বাভাবিক কিন্তু দীপিকার জন্য নয়? দুজনেই একই মসজিদ পরিদর্শন করেছিলেন এবং দুজনেই তাদের স্বামীদের সঙ্গে ছিলেন, দুজনকেই অসাধারণ দেখতে লাগছিল।’ আরেকজন লেখেন, ‘মন্দির হোক বা মসজিদ, মাথা ঢেকে রাখা একটা আধ্যাত্মিক ব্যাপার, তুমি হিন্দু হও বা মুসলিম।

সোনাক্ষী ও জহির ইকবালের সম্পর্ক শুরু থেকেই আলোচনায়। তাদের আন্তঃধর্মীয় বিয়ে নিয়েও চর্চা কম হয়নি। তবে এই অভিনেত্রী সবসময়ই বলে এসেছেন, ‘ধর্ম কখনো আমাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা একে অন্যের পরিবার ও প্রথাকে সম্মান করি। আমাদের সম্পর্কের শক্তি নিহিত আছে সেই পারস্পরিক শ্রদ্ধাতেই।’- হিন্দুস্থান টাইমস

 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জহির ইকবালদীপিকা পাড়ুকোনবলিউড জনপ্রিয় অভিনেত্রীরণবীর সিংসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টিতেও স্বস্তি নেই, দূষণের শীর্ষে ঢাকা

মে ৭, ২০২৬
ছবি: সংগৃহীত, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই

যুদ্ধ শেষ করার মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান

মে ৭, ২০২৬

নৌপথে যাত্রীভাড়া পুনঃনির্ধারণ করল সরকার

মে ৭, ২০২৬

বিজেপির জয়ের পেছনে বিতর্কিত এসআইআর?

মে ৭, ২০২৬

রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় বিশেষ অনুষ্ঠানমালা

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT