চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেমন কাটলো বিয়ের পর সোনাক্ষী-জহিরের প্রথম ঈদ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৬ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৫
বিনোদন
A A

বিয়ের পর একসঙ্গে প্রথম ঈদ পার করছে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জহির ইকবাল। গত বছর গাঁটছাড়া বেঁধেছিলেন এই  তারকা জুটি। বিয়ের আগে সাত বছর সম্পর্কে ছিলেন তারা।

শোনা যায়, ভিন্নধর্মে বিয়ের জন্য বেশ কিছু সমস্যা তৈরি হয়েছিল পরিবারে। বিয়ের সময় বিতর্কও তৈরি হয়েছিল। তবে বিয়েতে কোন ধর্মীয় আচার ছিল না। আইনি মতে বিয়ে সারেন তারা। সোনাক্ষী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তারা প্রথমেই সিদ্ধান্ত নেন, কেউ ধর্ম পরিবর্তন করবেন না।

তবে পরস্পরের ধর্মকে সম্মান জানান তারা। তাই একই সঙ্গে ‘গুড়ি পাড়ওয়া’ ও ‘ঈদ’ পালন করলেন যুগল। ঈদ উপলক্ষে এক বন্ধুর বাড়িতে গিয়েছিলেন সোনাক্ষী ও জহির। সোনাক্ষীর পরনে ছিল কালো রঙের কুর্তা ও পাজামা। তার সঙ্গে মানানসই ছিল গয়না ও জুতা।

অন্যদিকে, জহির পরেছিলেন সাদা কুর্তা ও কালো প্যান্ট। এই বেশেই ছবি শিকারিদের ক্যামেরায় ধরা দেন তারা। ছবি শিকারিদের একই সঙ্গে ঈদ ও গুড়ি পাড়ওয়ার শুভেচ্ছা জানান তারা।

কিছু দিন আগেই দাম্পত্য নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সোনাক্ষী। প্রশ্ন করা হয়েছিল, বাপের বাড়ি ও শ্বশুরবাড়িতে কী কী পার্থক্য অনুভব করছেন?

অভিনেত্রী জানান, বাড়ির একমাত্র কন্যা হিসেবে অনেক আদর পেয়েছেন তিনি। কিন্তু শ্বশুরবাড়িতে তার চেয়েও বেশি ভালবাসা ও আদর পান এখন। মনে হয়, ছোট থেকেই শ্বশুরবাড়িতে ছিলেন। তার কথায়, “এমন একটা পরিবারের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই খুশি।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জহির ইকবালসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঈদের দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড়

পরবর্তী

ঈদের দ্বিতীয় দিন সকালে চ্যানেল আইয়ে ‘দরদ’

পরবর্তী

ঈদের দ্বিতীয় দিন সকালে চ্যানেল আইয়ে 'দরদ'

সব রকম দূরত্ব থেকে সরে আসাই আমাদের জন্য মঙ্গলের: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জিয়ান্নি ইনফান্তিনো

ফুটবল না খেলেও বিশ্ব ফুটবলের সবচেয়ে ‘আলোচিত ও ক্ষমতাধর’ মানুষ

জুলাই ১৯, ২০২৬

ফাইনাল মহারণ: মেসির ‘ওয়ান লাস্ট ডান্স’ নাকি ইয়ামালদের ‘নবজাগরণ’

জুলাই ১৯, ২০২৬

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT