চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মসজিদে যাওয়া নিয়ে উত্তেজিত সোনাক্ষী, যা বললেন জহির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২৫
বিনোদন
A A
সোনাক্ষী ও জহির আকাশের নিচে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনাক্ষী সিনহা এবং জহির ইকবালের রসায়ন বেশ উপভোগ করেন ভক্তরা। দুজনকে প্রায় সব সময়ই দেখা যায় একে-অপরের সঙ্গে মজা করতে। তবে বিয়ের পর থেকে ধর্ম টেনে একাধিকবার ট্রোল করা হয়েছে সোনাক্ষী ও জহিরকে। কখনো-সখনো তাতে জবাবও দিয়ে থাকেন তারা।

এবার ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন সোনাক্ষী ও জহির। এই ভিডিওতে দেখা যাচ্ছে জহির ট্রোলকে ট্রোল করলেন। দুজনে বর্তমানে একটি প্রচারমূলক কাজের জন্য সম্প্রতি আবুধাবিতে রয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, সোনাক্ষীকে প্রথমবার মসজিদে যাওয়ার জন্য উত্তেজিত। আর তখনই ট্রোলকে একহাত নেন অভিনেত্রীর স্বামী। জহির বলে ওঠেন, সোনাক্ষীকে ধর্মান্তরিত করার জন্য সেখানে নিয়ে যাচ্ছি না!

জহিরকে বলতে শোনা যায়, ‘আজ আমরা আবুধাবিতে রয়েছি এবং আমাদের সফর অসাধারণ হতে চলেছে। আবুধাবি ট্যুরিজম আমাদের তাদের শহরের সৌন্দর্য ঘুরে দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং তারা আমাদের জন্য একটি দুর্দান্ত ইটিনিরারি প্রস্তুত করেছে।’

এরপরে সোনাক্ষী জানান যে তাদের প্রথম স্টপ হবে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। সোনাক্ষী বলে ওঠেন, ‘আমি খুব উচ্ছ্বসিত, কারণ এই প্রথম মসজিদের ভিতরে ঢুকব। আমি মন্দির ও গির্জায় গিয়েছি, কিন্তু মসজিদে ঢুকিনি কখনো।’

সোনাক্ষীর বক্তব্য প্রসঙ্গে ভিডিওতে জহির বলেন, ‘আমি একটু স্পষ্ট করে দিতে চাই। আমি ওকে ধর্মান্তরিত করার জন্য নিয়ে যাচ্ছি না’। আর সোনাক্ষী জুড়ে দেন, ‘বিশেষ বিবাহ আইন, জিন্দাবাদ!’

Reneta

সোনাক্ষী এবং জহির ইকবাল ২০২৪ সালের জুন মাসে একটি বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেন। সকালবেলা নিজের বাড়িতেই আইনি কাগজে সাক্ষর করে বিয়ে করেন তারা।

এরপর বিকেলে একটি পার্টি দেন বলিউড তারকাদের উদ্দেশে। শত্রুঘ্ন-কন্যা একাধিকবার জানিয়েছেন যে, তাকে ধর্ম পরিবর্তন করার জন্য কোনো চাপ দেওয়া হয়নি এবং তিনি তার নিজের ধর্মই পালন করছেন। সোনাক্ষী আরও বলেন যে, তারা একে অপরের ধর্ম এবং ঐতিহ্যকে সম্মান করেন, যা তাদের সম্পর্কের ভিত্তি।- টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জহির ইকবালসোনাক্ষী সিনহা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT