ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানী শীলকে হত্যার দায়ে জামাতা সুজিত শীলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, হালুয়াঘাটের কড়ইকান্দা গ্রামে পারিবারিক কলহের জেড়ে ২০২১ সালের ৭ অক্টোবর ভোরে সুজিত দেশিয় অস্ত্র দিয়ে স্ত্রী ইতি রানী ও শ্বাশুড়ি জ্যোৎস্না রানীকে গুরুতর আহত করে। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই মারা যান জ্যোৎস্না রানী শীল। এ ঘটনায় নিহতর মেয়ে সন্ধ্যা ইতি রানী হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ স্বাক্ষ্য-প্রমাণ শেষে সুজিতের মৃত্যুদন্ড এবং সেই সাথে ৩০ হাজার টাকার অর্থদণ্ড দেয় আদালত।








