বিনোদন

অভিনেতা ফারুকীর অভিষেক হচ্ছে আজ

বৃহস্পতিবার রাত ৮ থেকে ঘরে বসেই দেখা যাবে ফারুকী অভিনীত প্রথম সিনেমা ‘অটোবায়োগ্রাফি’

ফারুকী ও অন্য অভিনেত্রী একসঙ্গে ছবি, নতুন সিনেমার প্রচার. Channel i News - চ্যানেল আই নিউজ

ফারুকী ও অন্য অভিনেত্রী নতুন সিনেমার জন্য একসঙ্গে ছবি তুলেছেন, যা শিগগির মুক্তি পাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো অভিনয় করেছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী! খবরটি সবারই জানা। এবার দেখার পালা, অভিনেতা হিসেবে ফারুকী কতোটা দক্ষতা দেখাতে পারলেন! 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টায় চরকিতে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষিক্ত হচ্ছেন ফারুকী।

দেশ-বিদেশের বহু দাপুটে অভিনেতাকে নির্দেশনা দিয়েছেন ফারুকী, কিন্তু এবার নিজেই প্রথমবার ক্যামেরার সামনে! স্বভাবতই নিজের নতুন পরিচয় নিয়ে ভীষণ উত্তেজিত তিনি।

একেতো প্রথমবার অভিনয়, তারউপর নিজের চরিত্রে! সেই উচ্ছ্বাস কিছুটা টের পাওয়া যাবে নির্মাতার ভাষ্যে। “মনের মধ্যে কি চলতেছে এটা ব্যাখ্যা করা মুশকিল। ফার্স্ট টাইম ফিল্মমেকারের উত্তেজনা টের পাচ্ছি।” বলছিলেন ফারুকী।

চরকি প্রযোজিত নিজের অভিনীত ও পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা! এরআগে ওয়েব ফিল্মটি বুসান ও মুম্বাইয়ের দুই গুরুত্বপূর্ণ উৎসবে প্রদর্শিত হয়েছে। পেয়েছে প্রশংসা।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত ৮টা থেকে ঘরে বসেই চরকি-তে দর্শক প্রতীক্ষিত এই ওয়েব ফিল্মটি দেখতে পারবেন। সিনেমায় ফারুকী-তিশা ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন প্রমুখ।

বিষয়:অটোবায়োগ্রাফি ইলহাম চরকি তিশা নুসরাত ইমরোজ তিশা ফারুকী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…