পরিবেশ ও প্রতিবেশগতভাবে দেশের সমুদ্র বিপন্ন অবস্থায় আছে উল্লেখ করে দেশি বিনিয়োগের মাধ্যমে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। গোলটেবিল আলোচনায় নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেছেন, নৌ পথে কন্টেইনার আনা নেওয়ার সুযোগ সৃষ্টি করতে হবে। কিছু ব্যবসায়ী চোখের আড়ালে বাড়তি সুবিধা নিতে চান বলেও মন্তব্য করেছেন তিনি।






