রাজনীতি

সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব তৈরি হয়েছে: মির্জা ফখরুল

মির্জা ফখরুলের বক্তৃতা, সাংবাদিকদের সামনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের সামনে মির্জা ফখরুল বক্তব্য দিচ্ছেন, পেছনে অন্য নেতারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুব তৈরি হয়েছে। সেনাবাহিনীকে পর্যন্ত বিতর্কিত করা হচ্ছে। এটা কখনোই হতে দেয়া উচিত না।

মঙ্গলবার (২৫ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বিএনপির এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া। আজকালকার তরুণরা অনেক কিছুই জানে না। তারা জিয়াউর রহমানকে নিয়ে পর্যন্ত কথা বলে, ধিক্কার তাদের!

তিনি বলেন, কিছু কিছু মানুষ এমনভাবে কথা বলছে যে, ১৯৭১ সালে কিছুই হয়নি, যারা সেদিন অসহযোগিতা করেছিল তারা আজকে বড় গলায় কথায় বলছে।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে আওয়ামী লীগ পালিয়েছিল এই সময়েও তারা একই কাজ করেছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র ধ্বংস করেছে সুতরাং আওয়ামী লীগকে কোন গণতান্ত্রিক সুবিধা দেয়া যাবে না।

অন্তর্বর্তী সরকার বিশাল সংস্কারের তালিকা করেছে যা অনেকে বোঝেই না উল্লেখ করে ফখরুল বলেন, নির্বাচনের কোন বিকল্প নেই, এই প্রক্রিয়া যেন পিছিয়ে যায় দেশে নৈরাজ্য তৈরি করতে চায়।

তিনি বলেন, যারা ১০০ গাড়ী নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায় তারা কি করবেন তা আমরা বুঝে গেছি।

বিষয়:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস মির্জা ফখরুল সোশ্যাল মিডিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…