চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

যুক্তরাষ্ট্রের সফটওয়্যার প্রতিষ্ঠান প্যালান্টিরের প্রধান নির্বাহী (সিইও) অ্যালেক্স কার্প এআই খাতের বর্তমান ব্যবসায়িক পদ্ধতির সমালোচনা করেছেন। বিশেষ করে ওপেনএআই ও অ্যানথ্রপিকের টোকেনভিত্তিক মূল্য নেওয়ার পদ্ধতি নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্প বলেন, এআই শিল্পের কিছু অংশ এখন ‘একেবারেই পাগলামি’ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য দেয়।

বর্তমানে ওপেনএআই ও অ্যানথ্রপিক ব্যবহারকারীর কতটুকু এআই ব্যবহার হয়েছে, অর্থাৎ টোকেনের পরিমাণ হিসাব করে টাকা নেয়। টোকেন বলতে এআই যে ছোট ছোট শব্দ বা লেখার অংশ পড়ে ও তৈরি করে, সেগুলোকে বোঝায়।

কার্পের দাবি, অনেক প্রতিষ্ঠান টোকেনের জন্য অনেক টাকা দিচ্ছে। কিন্তু সেই অনুযায়ী কাজের ফল পাচ্ছে না। বরং তারা নিজেদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক তথ্য এআই কম্পানিগুলোর কাছে তুলে দিচ্ছে।

তিনি বলেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান এখন উদ্বিগ্ন।

Reneta

তাদের আশঙ্কা, এআই ব্যবহারের মাধ্যমে নিজেদের মেধাস্বত্ব (আইপি) ও গুরুত্বপূর্ণ তথ্য অন্য প্রতিষ্ঠানের হাতে চলে যেতে পারে। সরকার ও ব্যবসা প্রতিষ্ঠানের উচিত নিজেদের ব্যবহৃত এআই মডেলের ওপর নিজেরাই নিয়ন্ত্রণ রাখা। পুরো নিয়ন্ত্রণ এআই কম্পানির হাতে থাকা উচিত নয়।

এ বিষয়ে তিনি আরো বলেন, দেশের প্রতিরক্ষা বা গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত এআইয়ের নিয়ন্ত্রণ বাইরের কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়া ঠিক হবে না।

উল্লেখ্য, প্যালান্টির ও অ্যানথ্রপিকের মধ্যে এআই ব্যবহারের নীতিমালা নিয়েও মতবিরোধ রয়েছে।

অ্যানথ্রপিক তাদের প্রযুক্তি গণনজরদারি ও স্বয়ংক্রিয় অস্ত্রে ব্যবহার করতে চায় না। অন্যদিকে, প্যালান্টির যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতে সফটওয়্যার সরবরাহ করে এবং সম্প্রতি ইলন মাস্কের এক্স এআই-এর মতো বিকল্প এআই মডেলের ব্যবহারও বাড়িয়েছে।

কার্পের ভাষায়, অনেক ব্যবসা প্রতিষ্ঠান মনে করছে এআই নিয়ে যতটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাস্তবে ততটা সুবিধা পাওয়া যাচ্ছে না। তাই তারা বর্তমান ব্যবসায়িক মডেল নিয়ে ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যানথ্রপিকওপেনএআইপ্যালান্টিরের প্রধান নির্বাহী অ্যালেক্স কার্প
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT