আন্তর্জাতিক

ইসরায়েলি অভিযানে গাজার কয়েকজন কমান্ডার নিহত

গাজায় ধ্বংসস্তূপের মাঝে মানুষজন, উদ্ধার কাজ চালাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ধ্বংসস্তূপের মাঝে মানুষজন উদ্ধার কাজ চালাচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে ক্ষতিগ্রস্ত ভবন দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাজার প্রাণকেন্দ্রে চালানো অভিযানে হামাসের বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়েছে দাবি করেছে ইসরাইল। হামাসের একটি সামরিক ঘাঁটিও দখলে নেওয়ার দাবি করেছে তারা।

দক্ষিণ গাজার খান ইউনিস, রাফাহ এবং দেইর আল-বালাহ শহরে ইসরাইলি বাহিনীর বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছে। আল শাতি শরণার্থী শিবিরেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

হামাসের হাতে বন্দিদের মুক্তির জন্য ইসরাইলী প্রধানমন্ত্রীর সাথে ফোনালাপে গাজায় সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

অপরদিকে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতি হবে না বলে জানিয়েছেন বেনইয়ামিন নেতানিয়াহু।

বিষয়:গাজা-ইসরায়েল যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…