চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ করতে অস্বীকার করছে মিয়ানমারের সৈন্যরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ণ ৩১, মে ২০২৩
আন্তর্জাতিক
A A

মিয়ানমারের সামরিক বাহিনী থেকে একের পর এক দল ত্যাগ করছে সৈন্যরা, এমনকি নতুন করে সেনাবাহিনীতে যোগ দিতেও চাচ্ছেন না অনেকেই। এছাড়াও সৈন্যরা নিজ দেশের গণতন্ত্রপন্থীদের সাথে জান্তা সরকারের চলমান যুদ্ধে লিপ্ত হওয়ার আগ্রহ হারাচ্ছে।

সদ্য দল ত্যাগ করা নে অং নামের একজন সৈন্য বিবিসিকে জানায়, দুই বছর আগে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলকারী জান্তা সরকার সশস্ত্র গণতন্ত্রপন্থীদের বিদ্রোহকে দমন করতে সংগ্রাম করছে। এই অবস্থায় কেউ সামরিক বাহিনীতে যোগদান করতে চায় না। সেনা সদস্যরা দেশটির বর্তমান সামরিক সরকারের নিষ্ঠুরতা এবং অন্যায় আচরণকে ঘৃণা করে।

তিনি জানান, প্রথমবার ঘাঁটি ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় রাইফেলের বাট দিয়ে তাকে খুব খারাপভাবে মারধর করা হয় এবং তাকে বিশ্বাসঘাতক বলা হয়। পরে দ্বিতীয়বারের চেষ্টায় পালাতে সক্ষম হন তিনি। বিরোধী দলগুলোর সমর্থনে সীমান্ত পেরিয়ে থাইল্যান্ডে পালিয়ে যান নে অং। তিনি এখন তার মতো আরও ১০০ জন দল ত্যাগ করা সৈন্য এবং তাদের পরিবারের সাথে একটি সেফ হাউসে বসবাস করছেন।

মিয়ানমারের নির্বাসিত জাতীয় ঐক্য সরকার (এনইউজি) অনুসারে, মিয়ানমারের বর্তমান জান্তা সরকার ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে ১৩,০০০ এরও বেশি সৈন্য ও পুলিশ সদস্য দেশত্যাগ করেছে। নগদ প্রণোদনা এবং সহায়তা প্রদান করাসহ বিভিন্ন চেষ্টা করেও তাদের দলে রাখতে পারেনি সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জান্তা সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬

৩ বছরের মধ্যে পেঁয়াজ এবং আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হবে দেশ

জুন ১৫, ২০২৬

ব্র্যাকের অভিজ্ঞতাভিত্তিক শিখন তরীর বহরে যুক্ত হলো নতুন তিন তরী

জুন ১৫, ২০২৬

স্বর্ণযুগের কিংবদন্তী অভিনেতা-অভিনেত্রীদের মিলনমেলা চ্যানেল আই কার্যালয়ে

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT