চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জীবনের নিরাপত্তা চাইলেন সোহেল তাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪১ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A
ফাইল ছবি

ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে জীবনের নিরাপত্তা চেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) উপদেষ্টার সাথে সচিবালয়ে দেখা করে তিনি নিরাপত্তা চেয়ে আবেদন করেন।

পরে সাংবাদিকদের সোহেল তাজ জানান, এ বিষয়ে থানায় সাধারণ ডায়রি করবেন। যাবেন সেনাপ্রধানের কাছেও।

এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, পচা নোংরা রাজনীতিতে আসতে চাই না। আর ফিরবো না।

তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা সবার আগে জরুরি। আওয়ামী লীগসহ সকল রাজনৈতিক দলের আত্মসমালোচনা করা উচিৎ। কোন রাজনৈতিক দলের ওপর প্রতিহিংসা বা নিপীড়ন ঠিক না। আওয়ামী লীগেও অনেক নিরীহ রাজনৈতিক ব্যক্তি আছেন। তাদের ওপর অত্যাচারের নিন্দা জানাচ্ছি।

এর আগে, গতকাল প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাবাহিনীর প্রধানকে দৃষ্টি আকর্ষণ করে সোহেল তাজ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লেখেন, আজকে রাতে কাজ থেকে ফেরার সময় একটি খুবই আতঙ্কজনক ও রহস্যজনক ঘটনার শিকার হই। একজন মোটরসাইকেল আরোহী আমাকে সংসদ ভবন থেকে ফলো করে ক্যান্টনমেন্টের ভিতরে চলে আসে এবং একটা সময় তার বুকে লাল-নীল বাতি জ্বালিয়ে আমাকে থামতে বলে।

Reneta

তিনি আরও লেখেন, আমি থামার পর তার পরিচয় জানতে চাই এবং আমাকে কেন থামতে বললেন তা তাকে জিজ্ঞেস করি। প্রতিউত্তরে সে আমাকে বলে যে তাদের লোক আসছে আর আমার তাদের জন্য অপেক্ষা করতে হবে। আমি আবার তার পরিচয় জানতে চেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তিনি কি আমাকে চিনতে পেরেছেন কিনা। জবাবে সে আমাকে বললো আমি আপনাকে চিনি- আপনি সোহেল তাজ। তারপর সে মোবাইল ফোনে বললো যে সে আমাকে থামিয়েছে এবং লোকেশন জানিয়ে আসতে বললো। আমি আবার তার পরিচয় জানতে চেলাম এবং কারা আসছে আর কেন আমাকে থামিয়েছে জানতে চাইলাম। সে কোন উত্তর না দিয়ে আবার ফোনে কথা বললো তারপর আমাকে বললো চলে যেতে আর সেও মোটরসাইকেল ঘুরিয়ে চলে গেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সোহেল তাজস্বরাষ্ট্র উপদেষ্টা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই জয়ে নকআউটে কলম্বিয়া, আশা শেষ নয় কঙ্গোরও

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় নৈশভোজে প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: পিএমও

চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নতুন চ্যাম্পিয়নদের সভায় প্রধানমন্ত্রী

জুন ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকাসহ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

জুন ২৪, ২০২৬
কৃষক কবির হোসেন

মারা গেছেন টাঙ্গাইলের ভাইরাল হওয়া সেই কৃষক

জুন ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT