চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুনাফা লোভী ব্যবসায়ীদের জন্য জনগণের যাতে ভোগান্তি না হয়: রাষ্ট্রপতি

আখতারুজ্জামানআখতারুজ্জামান
৫:৩৬ অপরাহ্ণ ১১, জুন ২০২৪
- সেমি লিড, জনপদ, পাবনা
A A

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডে জনগণের যাতে ভোগান্তি না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সরকার ইতোমধ্যে প্রায় ৮ লক্ষ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে।

নিজ জেলা পাবনায় চারদিনের সরকারি সফরের তৃতীয় দিন মঙ্গলবার ১১ জুন দুপুরে পাবনা সার্কিট হাউসে জেলার চেম্বার অফ কমার্স -এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে রাষ্ট্রপতি এ কথা বলেন।

রাষ্ট্রপতি আশা করেন এ বাজেট বাস্তবায়নে ব্যবসায়ীরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন।

রাষ্ট্রপতি বলেন, করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন ও ইসরাইল- ফিলিস্তিন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দা বিরাজ করলেও সরকারের যুগোপযোগী ও সাহসী সিদ্ধান্ত এবং ব্যবসায়ীদের সহযোগিতায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মতবিনিময় কালে পাবনা চেম্বার অফ কমার্সের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী তাদের কার্যক্রম এবং পাবনার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রাষ্ট্রপতি বলেন, সরকার বাণিজ্য বিনিয়োগ সংক্রান্ত নীতি নির্ধারণে ব্যবসায়ীদের পরামর্শ গুরুত্বসহকারে বিবেচনা করে।

Reneta

নিয়ম নীতি মেনে ব্যবসা করলে সরকার সবসময় ব্যবসায়ীদের পাশে থাকবে উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ব্যবসায়ীরা নিয়ম নীতি মেনে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

পাবনার কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতের ঐতিহ্য ও বাণিজ্যিক সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিদ্যমান এসব সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টিতে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

এ সময় রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ৯ জুন ৪দিনের সফরে পাবনায় আসেন। রাস্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এটি তার চতুর্থবার নিজ জেলায় সফর। সফরের দ্বিতীয় দিন দিন রাষ্ট্রপতি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং একাধিক সামাজিক কর্মসূচিতে যোগ দেন। বুধবার দুপুরে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় বাজেট ২০২৪-২৫পাবনা চেম্বার অফ কমার্সরাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

৪০ বর্ষী ভোজিনহা: কেপ ভার্দে মহাকাব্যের রচয়িতা

জুন ১৬, ২০২৬

প্রথম ম্যাচে হেরেই কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

জুন ১৬, ২০২৬

৪০ বর্ষী গোলরক্ষকের দৃঢ়তায় ফেভারিট স্পেনকে আটকে দিলো নবাগত কেপ ভার্দে

জুন ১৬, ২০২৬

বেনজিরকে ফেরাতে তৎপরতা শুরু

জুন ১৫, ২০২৬

কোচ হয়ে টানা পাঁচ বিশ্বকাপে, রেকর্ডের দুয়ারে কুইরোজ

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT