চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সখ্য-আপ্যায়নে ফাঁদে পড়ে সর্বস্ব হারায় নিরীহ যাত্রীরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, অপরাধ
A A

বাসস্ট্যান্ড, রেলস্টেশন, লঞ্চ টার্মিনালসহ জনসমাগমস্থলে ভিড়ের মধ্যে নিরীহ যাত্রী বা পথচারীদের সঙ্গে সখ্য গড়ে তোলে চক্রের সদস্যরা।

গল্প জুড়ে দিয়ে আপ্যায়নের আমন্ত্রণ জানায়। যাত্রীদের দেওয়া হয় বিস্কুট, কলা, কেক, পানি, ডাব বা অন্যান্য খাবার। অনেকে শুরুতে না করলেও চক্রের সদস্যদের আন্তরিকতায় একপর্যায়ে খাদ্যদ্রব্যগুলো গ্রহণ না করে উপায় থাকে না।

বুধবার চক্রটির আট সদস্যকে গ্রেপ্তারের খবর জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

গ্রেপ্তাররা হলেন- মো. মজিবুর রহমান, নাসির উদ্দিন, মো. হারুন অর রশিদ, জয়নাল, মো. কবির হোসেন, মো. হারিছ, মো. আরব আলী ও ইদ্রিস মুন্সি।

পুলিশ বলছে, খাবার ও পানীয়গুলো চেতনানাশক ওষুধ মেশানো অবস্থায় থাকে। ফলে যাত্রীরা সেগুলো গ্রহণ করলেই অজ্ঞান হয়ে পড়েন। ঠিক তখনই তাদের মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপসহ সর্বস্ব লুটে নিয়ে কৌশলে কেটে পড়ে চক্রের সদস্যরা।

তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের চেতনানাশক ট্যাবলেট ও পানীয়, ঝাঁজালো পদার্থ মিশ্রিত ভ্যাসলিন উদ্ধার করা হয়।

Reneta

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ জানান, ঢাকা মহানগরীর যানবাহনে এবং বিভিন্ন জনসমাগমস্থলে মলমপার্টি বা অজ্ঞানপার্টি চক্রের সদস্যরা কাজ করছিল। এদের দৌরাত্ম্য রোধ, সাধারণ যাত্রী ও পথচারীদের দুর্ভোগ লাঘবে এবং নিরাপত্তা নিশ্চিতে ডিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে শ্যামলী শপিং সেন্টার ও শ্যামলী হল এলাকা থেকে চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।

ডিবি তেজগাঁও বিভাগের ডিসি মো. গোলাম সবুর জানান, চক্রটির সদস্যরা সারা বছর এই কাজ করলেও ঈদ, পূজা, রোজাসহ অন্যান্য পার্বণকে সামনে রেখে তাদের তৎপরতা বেড়ে যায়। তারা আগেও ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। তাদের নামে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গোয়েন্দা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিনতাই চক্রডিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT