বাংলাদেশ

স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে যাচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা

বাংলাদেশের প্রতিযোগিরা স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বাংলাদেশি প্রতিযোগিরা প্রতিযোগিতা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২৩-এ যোগ দিতে আগামী ১৩ আগস্ট রবিবার থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা।

জানা যায়, প্রতি বছরের মত স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স, থাইল্যান্ড ২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২৩ আয়োজন করতে যাচ্ছে। থাইল্যান্ডের পাতায়ায় নংনুচ গার্ডেনের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ আয়োজন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশসহ ১৮টি দেশের ৪০০ টিরও বেশি শাখা থেকে ১২শ’র বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অ্যাবাকাস এবং মেন্টাল অ্যারিথমেটিক-এ তাদের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করবে।

কম্পিটিশনে এ বছর সারা বাংলাদেশ থেকে ব্রাঞ্চ কম্পিটিশন এবং ন্যাশনাল কম্পিটিশন থেকে নির্বাচিত ১৯ জন শিক্ষার্থী উক্ত ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহণ করতে ১১ আগস্ট থাইল্যান্ড যাত্রা করবে।

গত বছর ২০তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২২ বাংলাদেশ থেকে ৩ জন প্রতিযোগী তাদের ইন্ডিভিজুয়াল লেভেলে চ্যাম্পিয়ন হয় এবং বাংলাদেশ ১৮টি দেশের মধ্যে টিম কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পুরস্কার প্রিন্সেস কাপ অর্জন করে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…