চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে জমে উঠেছে অক্ষয়ের ‘স্কাই ফোর্স’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A

বিগত কয়েক বছর ধরেই বক্স অফিসে মাথা তুলে দাঁড়াতে পারছেন না বলিউড খিলাড়ি অক্ষয় কুমার। বক্স অফিসে অভিনেতার একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। তার মাঝেই ভারতের প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পেয়েছে অভিনেতার ‘স্কাই ফোর্স’। আর মুক্তি পেতে না পেতেই দর্শকদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছে এই ছবি।

বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, ২৪ জানুয়ারি মুক্তি প্রাপ্ত ‘স্কাই ফোর্স’ ছবিটি মুক্তির প্রথম দিনে আয় করেছিল ১১ কোটি রুপি। দ্বিতীয় দিনে যা বেড়ে দাড়িয়েছে ২১ কোটি রুপি। ফলে দুই দিনে ছবিটি মোট আয় করেছে ৩২ কোটি রুপি।

এদিকে দর্শক সমালোচকদের কাছেও মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে অক্ষয়ের স্কাই ফোর্স। কারো মতে, বেশ ভাল এন্টারটেইনিং প্যাকেজ এটি। কেউ কেউ আবার বলছেন ভিন্ন কথা। তাদের মতে, অক্ষয়ের এই সিনেমাও বক্স অফিসে সফলতা দেখবে না।

এই সিনেমার মাধ্যমেই বলিউডে পা রাখছেন বীর পাহাড়িয়া। বলিউড অভিনেত্রী জাহ্নবীর প্রেমিক শিখর পাহাড়িয়ার ভাই তিনি, মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। পাশাপাশি সারা আলি খানের সঙ্গে বর্তমানে তাঁর প্রেমচর্চা শোনা যাচ্ছে। ‘স্কাই ফোর্স’-এ ভারতীয় বিমানবাহিনীর তরুণ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। বীর এবং অক্ষয় তখন দল বেঁধে শত্রুদের বিরুদ্ধে মিশনে যান, সেই সময় নিখোঁজ হয়ে যান বীর।

সিনেমাটিতে বীরের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন সারা আলি খান, যিনি সন্তান কোলে স্বামীর জন্য অপেক্ষা করছেন। অক্ষয়ের বিশ্বাস বেঁচে আছেন বীর এবং তাকে ফেরানোর মিশনে নামতে দেখা যায় অক্ষয়কে।

স্কাই ফোর্স ভারতীয় সেনার সাহসিকতা, আবেগ এবং দেশপ্রেমের উদযাপন নিয়ে নির্মিত। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে এই সিনেমা যা প্রযোজনা করেছেন দীনেশ বিজন, জ্যোতি দেশপাণ্ডে এবং অমর কৌশিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অক্ষয় কুমারবক্স অফিসবলিউড খিলাড়িস্কাই ফোর্স
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় উবারের নতুন সেবা ‘প্রিমিয়ার প্লাস’ চালু

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ ভবনে ফাটল ও বৃষ্টির পানি চুইয়ে পড়া নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ

জুন ২২, ২০২৬

অতিথি নিয়ন্ত্রণ আইন কার্যকর করতে বললেন সংসদ সদস্য শাহাদাত হোসেন

জুন ২২, ২০২৬

ড্রেসিংরুমে লাল কালিতে ‘১৬৮’ ও ‘মিনাব’ লেখা চিঠি রেখে গেছে ইরান

জুন ২২, ২০২৬

মেসিদের জয় দেখছেন সব পক্ষই, আর্জেন্টিনা সমর্থকরা এগিয়ে গোলের প্রত্যাশায়

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT