চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে ফুডির সাথে চুক্তিবদ্ধ হলো স্কিটো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০৬, জুলাই ২০২৫
কর্পোরেট নিউজ
A A
স্কিটো ও ফুডির সঙ্গে গ্রাহকদের সুবিধার জন্য চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রাহকদের জন্য বেশ কিছু আকর্ষণীয় ও অনন্য সুবিধা প্রদান করতে দেশের অন্যতম ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডির সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোনের স্কিটো। চুক্তির আওতায়, স্কিটো গ্রাহকদের জন্য বাড়তি সুবিধা প্রদান করবে ফুডি, যার পাঁচ হাজারের বেশি রেস্টুরেন্ট পার্টনারসহ সেবা প্রদানে সুনাম রয়েছে।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী এবং ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান এ বিষয়ক চুক্তিটি সই করেন।

সেসময় স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আকতার এবং ফুডির সেলস অ্যান্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সিনিয়র ম্যানেজার সৈয়দ সাজিবুর রহমানসহ স্কিটো, গ্রামীণফোন ও ফুডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Banglabid

’স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনের আওতায় নতুন ও পুরাতন সব গ্রাহকরাই আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন। নতুন গ্রাহকরা ফুডিতে তাদের প্রথম অর্ডারে ১২০ টাকা ছাড় পাবেন যা যাত্রার শুরুটা করে তুলবে আনন্দময়। অন্যদিকে ২৪৯ টাকার বেশি অর্ডারের ক্ষেত্রে প্রতি মাসে ৫টি ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন বর্তমান গ্রাহকরা, যা ভোজনরসিক গ্রাহকদের জন্য আদর্শ অফার। এছাড়া নির্দিষ্ট অফারে মাসে তিন বার পর্যন্ত ৬০ টাকা ছাড় পাবেন গ্রাহকরা, যা স্কিটোর প্রতি আস্থাশীল গ্রাহকদের জন্য সাশ্রয় নিশ্চিত করবে।

আকর্ষণীয় এই অফারগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। তারা স্কিটো অ্যাপ বা প্রচারমূলক চ্যানেল থেকে অফারগুলো দেখতে পারবেন। এরপর ফুডি অ্যাপে গিয়ে স্কিটো নম্বর দিয়ে নিবন্ধন করলেই অফারগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাবে। অর্ডারের সময় যখন খাবার কার্টে যোগ হবে, তখন অর্ডার ডিটেইলস পেইজে প্রযোজ্য অফারগুলো দেখাবে এবং কোনোরকম ঝামেলা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে প্রোমো কোডগুলো। অর্ডারটি কনফার্ম করলেই তাৎক্ষণিক ছাড় উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

গ্রামীণফোনের হেড অব স্কিটো নাফিস আনোয়ার চৌধুরী বলেন, “স্কিটো সবসময় ডিজিটাল ক্ষেত্রে সক্রিয় তরুণদের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক অভিজ্ঞতা দিতে সচেষ্ট। ফুডির সাথে এই পার্টনারশিপের ফলে আমাদের গ্রাহকদের দৈনন্দিন খাবারের অর্ডারগুলো হয়ে উঠবে আরও উপভোগ্য ও সাশ্রয়ী।”

Reneta

ফুডির চিফ অপারেটিং অফিসার (সিওও) শাহনেওয়াজ মান্নান বলেন,“এই সহযোগিতামূলক পদক্ষেপের মাধ্যমে আমরা দেশজুড়ে স্কিটো ব্যবহারকারীদের জন্য ফুড ডেলিভারিকে আরও সাশ্রয়ী ও উপভোগ্য করে তুলতে পারবো।”

এই ক্যাম্পেইনটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীসহ স্কিটোর তারুণ্যনির্ভর শ্রেণিকে লক্ষ্য করে তৈরি যারা চায় স্বাচ্ছন্দ্য, সাশ্রয় ও মানসম্পন্ন খাবার। ‘স্কিটো মানেই ফুডিতে এক্সট্রা খাতির’ ক্যাম্পেইনটির আওতায় প্রথম অর্ডারের বোনাস থেকে শুরু করে প্রতি মাসে নিয়মিত ফ্রি ডেলিভারি উপভোগ করতে পারবেন গ্রাহকরা যা প্রতিদিনের খাবারকে করে তুলবে আরো উপভোগ্য।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্রামীণফোনফুডিস্কিটো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পরবর্তী

ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ছাড়াল

পরবর্তী
ডেঙ্গু রোগীর জন্য হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত ১২ হাজার ছাড়াল

নতুন বাবা-মা ও তাদের শিশু সন্তানদের ছবি, সুখী ও আনন্দিত মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ সন্তানের বাবা হলেন নেইমার

সর্বশেষ

মহাসড়ক নির্মাণে নতুন সিদ্ধান্ত দিলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২২, ২০২৬

সিনেমায় আর গাইতে নাও পারেন ইমন, কেন?

আগস্ট ২২, ২০২৬

২০২৮ সালের জাতিসংঘ জলবায়ু সম্মেলন আয়োজনের বিষয়ে যা ভাবছে চীন

আগস্ট ২২, ২০২৬

শান্তকে কী বলায় স্মিথকে সতর্ক করলেন আম্পায়ার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্লাস ফাঁকি দিলে শিক্ষার্থীদের ভিসা বাতিলের বিষয়ে যা জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT