চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুব ওয়ানডেতে স্কালভিকের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি

বড় জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু প্রোটিয়াদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৬ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ ও সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ দল। প্রথম ম্যাচে স্বাগতিক যুবাদের বিপক্ষে ব্যাটে ঝড় তুলেছেন প্রোটিয়া ওপেনার জর্খ ফন স্কালভিক। তার রেকর্ড গড়া দুই শতাধিক রানের ম্যাচে জিম্বাবুয়েকে ২৭৮ রানে হারিয়েছে সাউথ আফ্রিকা।

১৫৩ বলে ২১৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ফন স্কালভিক। ১৯ চার ও ৬ ছক্কায় সাজানো ইনিংস। যুব ওয়ানডে ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়লেন প্রোটিয়া ব্যাটার। আগে শ্রীলঙ্কার হাসিথা বোয়াগোদার ১৯১ রান ছিল সর্বোচ্চ। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ রানের কীর্তি গড়েছিলেন তিনি।

হারারেতে টসে জিতে আগে ব্যাটে নেমে ৪৯.৫ ওভারে ৩৮৫ রান করে সাউথ আফ্রিকা। স্কালভিকের ২১৫ রানের পাশাপাশি জ্যাসন রোয়েলস ৭৯ বলে ৭৬ রান করেন। ২২ বলে ৪১ রান করেন পল জেমস।

স্বাগতিকদের হয়েন তাতিন্দা ছিমুগোরো ৬ উইকেট নেন। শেলটন মাজবিতোরেরা নেন ২ উইকেট।

জবাবে ২৪.৩ ওভারে ১০৭ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। দুই ওপেনার নাথানিয়েল হ্লাবাঙ্গানা ও কুপাকওয়াশে মুরাডজি কেবল দুঅঙ্কের ঘরে পৌঁছাতে পারেন। হ্লাবাঙ্গানা ২৮ বলে ৩১ এবং মুরাডজি ৪৮ বলে ৪০ রান করেন। বাকিদের কেউ ৭ রানের বেশি করতে পারেননি।

প্রোটিয়া বোলারদের মধ্যে এনাথি কিটশিনি ৪ উইকেট নেন। বায়ন্ডা মাজোলা ৩টি এবং দায়ালান বোশ দুটি উইকেট নেন।

Reneta

শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে প্রোটিয়ারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিম্বাবুয়েবাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলযুব ওয়ানডেলিড স্পোর্টসসাউথ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলস্কালভিক
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রয়োজনীয় সংস্কার না হলে রাজপথে মোকাবেলা হবে বলে জামায়াত আমিরের হুঁশিয়ারি

জুলাই ১৬, ২০২৬

বিশ্বকাপ ঘিরে চ্যানেল আইয়ের ব্যতিক্রমী আয়োজন

জুলাই ১৬, ২০২৬

জিয়াউর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর গ্রেপ্তার

জুলাই ১৬, ২০২৬
ওয়ালটন ক্যাবলসের পুরস্কারপ্রাপ্ত সেরা পরিবেশকদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের  ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

জুলাই ১৬, ২০২৬

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT