চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রান্তিক ব্যবসায়ীদের জন্য শাকিবের মহতী উদ্যোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় যেমন মনোযোগী, তেমনি কর্পোরেট ব্যবসা প্রতিষ্ঠানেও সুনাম করছেন শাকিব খান। তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক এবার দেশের প্রান্তিক ব্যবসায়ীদের জন্য মহতী এক উদ্যোগ নিয়েছে। এর ফলে ব্যবসায়ীরা অদূর ভবিষ্যতে নানামাত্রিক সুবিধা পাবেন।

শনিবার (১৩ জুলাই) দুপুরে গুলশানের একটি ফাইভ স্টার হোটেলে এ উপলক্ষে ‘রিমার্ক আপনজন’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে করেন। সেখানে এই আয়োজনের লোগো উন্মোচন করেন অভিনেতা।

বিশেষ অনুষ্ঠানে এ সময় অথেনটিক কসমেটিকসের রিটেইল আউটলেট রিমার্কের পরিচালক শাকিব খান ছাড়াও ছিলেন চিত্রনায়িকা পরীমনি, মিম, দীঘি, পূজা চেরী, কেয়া পায়েল। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিমার্কের এক্সকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক ইমন।

শাকিব খান বলেন, ‘রিমার্ক শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান নয়, রিমার্ক একটি পরিবার। আমি, আপনি, আমাদের সহকর্মীবৃন্দ সবাই এ পরিবারেরই এক একজন সদস্য। সুবিধা-অসুবিধায় একজন আরেকজনের পাশে থেকে সবাই মিলে সামনে এগিয়ে যাওয়াই এ পরিবারের মূল উদ্দেশ্য। সে লক্ষ্যে রিমার্ক চালু করেছে “আপনজন”প্রোগ্রাম। এর ফলে আমাদের পরিবারের সেসব সদস্য যারা সারা দেশের মানুষের কাছে আমাদের পণ্য পৌঁছে দিচ্ছেন সে ব্যবসায়ীগণ উপকৃত হবেন।

তিনি বলেন, দেশের উন্নয়নে, অর্থনৈতিক উন্নয়নে, মানুষের জীবনের মানউন্নয়নে অথেনটিক পণ্য সবার মাঝে ছড়িয়ে দিতে এই যাত্রা শুরু করেছিলাম। আমাদের একটি ভালোবাসার একটি নাম হয়ে উঠেছে রিমার্ক। আমাদের ভালোবাসার গণ্ডি পেরিয়ে বিদেশে ছড়িয়ে গেছে।

মহতী উদ্যোগ নিয়ে তিনি আরো বলেন, দেশের প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি দোকানীদের আমরা নিজেদের আপনজন করে নিতে চাই। কারণ তাদের সম্বলই বলেন ওই একটা দোকান, তার পরিবারও নির্ভর করে ওই দোকান বা ব্যবসাকে ঘিরেই। কিন্তু ওই ব্যবসায়ি মারা যাওয়ার সাথে সাথে তার পরিবারের স্বপ্ন ও নির্ভরতার জায়গাটাও মারা যায়। এই প্রথম রিমার্ক প্রান্তিক পর্যায়ের ব্যবসায়িদের নিয়ে যে উদ্যোগ নিয়েছে এটি আপনজনের মতোই মহতী উদ্যোগ। ব্যবসায়ীদের পরিবার যেন ভাবে আপনজন হয়ে রিমার্ক তাদের পাশে রয়েছে।

Reneta

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অতিথিরা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ “আপনজন”প্রোগ্রামের আওতায় রিমার্কের পণ্য বিক্রয়ের সাথে সম্পৃক্ত মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়িরা নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ, ক্রেডিট সুবিধা, আপদকালীন সময়ে পারিবারিক সহায়তা পাবেন। পাশাপাশি আপনজন প্রোগামের আওতায় থাকা ব্যবসায়ির আকস্মিক মৃত্যুতে চলমান বকেয়া মওকুফসহ এক বছরে পণ্য ক্রয়ের সমপরিমাণ টাকা পরিবারকে দেয়ার মতো মানবিক নীতি রাখা হয়েছে। এছাড়া ‘আপনজন’প্রোগ্রামে রয়েছে আরও নানা সুযোগ-সুবিধা যার মাধ্যমে সারা বছরজুড়ে ‘আপনজন’সদস্যদের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করে যাবে রিমার্ক এইচবি।

সংবাদ সম্মেলনে ইমন বলেন, ‘আপনজন’-র সদস্যদের মৃত্যু হলে এক বছরে সে সদস্য যত টাকার পণ্য কিনেছেন তার পুরোটাই আর্থিক সহায়তা হিসেবে পাবেন এবং সদস্যের বকেয়া টাকাও মওকুফ করে দেয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে পাঁচ নায়িকা পরীমনি, মিম, দীঘি, পূজা চেরী, কেয়া পায়েল প্রত্যেকে রিমার্ক-এর বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকতে পেরে গর্বিত হওয়ার কথা জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কেয়া পায়েলদীঘিপরীমনিপূজা চেরীব্যবসায়ীমহতি উদ্যোগমিমলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT