চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চড়া মূল্যে ‘প্রিয়তমা’র হল বুকিং, ছবি সংশ্লিষ্টরাই বিস্মিত!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ১৪, জুন ২০২৩
বিনোদন
A A
প্রিয়তমার হল বুকিং নিয়ে পাঁচজন ব্যক্তির আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শুটিং শেষ হয়নি, অথচ তারমধ্যেই চলছে হল বুকিং! এমনটা বাংলা সিনেমায় নিকট অতীতে কে কবে শুনেছেন? অথচ আসন্ন ঈদে মুক্তির প্রতীক্ষায় থাকা শুটিং চলমান ‘প্রিয়তমা’র ক্ষেত্রে এমন খবরই শোনা যাচ্ছে!     

সুপারস্টার শাকিব খান অভিনীত হিমেল আশরাফের ছবি ‘প্রিয়তমা’র শুটিং চলছে। গান ও অ্যাকশনের দৃশ্য ধারণ বাকি, অথচ নির্মিতব্য ছবিটির চলছে হল বুকিং! এমনটাই জানিয়েছেন ছবির নির্মাতা হিমেল আশরাফ।

সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি মুক্তির দুই সপ্তাহ আগেই ‘চড়া মূল্যে’ বুকিং শুরু হয়েছে। নির্মাতা জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে।

Banglabid

সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে জানা যায়, ইতোমধ্যে রাজ সিনেমা হল (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), আশা সিনেমা হল (মেলান্দহ, জামালপুর)সহ আরও বেশকিছু সিনেমা হল হাই রেন্টালে ‘প্রিয়তমা’ বুকিং করেছে। ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরা জানান, এসব হলগুলো অতীতে এত টাকা দিয়ে কোনো ছবি নেয়নি।

চ্যানেল আই অনলাইনকে হিমেল আশরাফ বলেন, আড়াই লাখ রেন্টালে থাকা হলে তিনলাখ, যে সর্বোচ্চ ১ লাখ ৭৫ হাজার রেন্টালে ছবি নিয়েছে আগে সেখানে দেয়া হচ্ছে আড়াই লাখে! সিঙ্গেল স্ক্রিনের এসব হলে আজ পর্যন্ত এতো টাকায় ছবি নেয়নি বুকিং এজেন্টরা, যেটা দিয়ে ‘প্রিয়তমা’ নিচ্ছে।

“পাশাপাশি দুই হল থাকলে দুই হল থেকেই ‘প্রিয়তমা’ চাচ্ছে। কিশোরগঞ্জের দুই হল থেকে এমনও বলছে, টাকা বেশী লাগলে নেন, কিন্তু প্রিয়তমা দেন।”

Reneta

মঙ্গলবার ‘প্রিয়তমা’র হল বুকিংয়ের সময় ছবির প্রযোজক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনানের সঙ্গে ছিলেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রিয়তমা হাই রেন্টালে বুকিং হচ্ছে। মনে হচ্ছে শাকিবের শুরুর দিকের সেই ক্রেজ ফিরে আসছে। সিনেমায় যখন সুদিন তখন ঈদের আগে এমন চিত্র দেখা যেত। বহু বছর পর ‘প্রিয়তমা’র কারণে মনে হচ্ছে সত্যি সত্যি সিনেমার সুদিন ফিরে আসছে!

অন্য ছবির গান ও টিজার দিয়ে নজর কাড়ার পরে সিনেমা হল মালিক এবং দর্শকরা আগ্রহী হয়ে ওঠেন। সেখানে শাকিবের এ ছবির একটি মাত্র লুক পোস্টার ছাড়া কিছু প্রকাশ হয়নি, তাতেই এমন আগ্রহ- যা দেখে ‘প্রিয়তমা’ সংশ্লিষ্টরাই বিস্মিত!

হিমেল আশরাফ বলেন, সিনেমা হল মালিকদের এমন আগ্রহ আমাদের সবাইকে বিস্মিত করেছে। আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি রেন্টালে ঈদুল আজহায় সবচেয়ে বেশী সিনেমা হলে ‘প্রিয়তমা’ চলবে। হল মালিক থেকে দর্শকরা যে পরিমাণ আগ্রহ দেখাচ্ছেন, তাদের প্রত্যাশা পূরণ করবে ‘প্রিয়তমা’।

‘প্রিয়তমা’ রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের ছবি। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইধিকা পালঈদের ছবিএলিনা শাম্মীকাজী হায়াতডনপ্রিয়তমালিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিব খানসহীদ নবীহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে লিডিয়ানের মৌলিক গান

আগস্ট ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কে এম শহীদুল করিম (সংগৃহীত)।

দুই দেশের সম্পর্কে ‘অনুকূল পরিবেশ’ না হ‌লে ভারত যাবেন না প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

এখন পর্যন্ত বাংলাদেশের জন্য এটাই সবচেয়ে বড় জয়: শান্ত

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বেসরকারি খাতে জ্বালানি আমদানি: অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ

আগস্ট ১৬, ২০২৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, ১২ ঘণ্টা পর বিয়ে

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT