বিনোদন

মার্কিন মডেলকে নিয়ে এবার বিজ্ঞাপনে শাকিব!

দুটি অভিনেতা-অভিনেত্রী সমুদ্রের পটভূমিতে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা ও অভিনেত্রী সমুদ্রের পাশে সুন্দর আবহাওয়ায় ছবি তুলছেন, পেছনে পাহাড় ও আকাশ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশ যখন ‘তুফান’-এ মাতোয়ারা ঠিক তখনি নতুন বিজ্ঞাপনের এক ঝলক হিসেবে হাজির সুপারস্টার শাকিব খান। নিজের কোম্পানি লিলি বিউটি সোপের (লিলি সাবান)-এর এই বিজ্ঞাপনে তাকে বডি বিল্ডার হিসেবে দেখা গেল।

শুধু তাই নয়, রাজকুমার ছবিতে কোর্টনি কফির পর এই বিজ্ঞাপনে কেইলি নটেজ নামে আরেক মার্কিন মডেলকে নিয়ে এলেন শাকিব খান।

পৃথিবীর অন্যতম সৌন্দর্য্যে মোড়ানো দ্বীপ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাহামা দ্বীপপুঞ্জ। আটলান্টিক মহাসাগরের তীরবর্তী এই দ্বীপে এবার বিজ্ঞাপনের শুটিং করেছেন এই নায়ক।

১০ সেকেন্ডের ঝলকে চোখজুড়ানো লোকেশনে দেখা গেল ঢালিউড কিং খানকে, সঙ্গে লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী। জানা যায়, শিগগির সম্পূর্ণ বিজ্ঞাপনটি অন্তর্জালে প্রকাশ করা হবে।

সম্পূর্ণ বিজ্ঞাপনের আগে বুধবার সন্ধ্যায় অন্তর্জালে উন্মুক্ত হয়েছে এর দশ সেকেন্ডের এক ঝলক। যেখানে মার্কিন এই অভিনেত্রীর সাথে মেগাস্টার শাকিব খানের দারুন রসায়ন ইতোমধ্যে নজর কেড়েছে পুরো দুনিয়ায়।

অনেকেই শাকিবের বডি বিল্ডিং দেখে বিস্মিত হচ্ছেন! দশ সেকেন্ডের এই ভিডিওচিত্র নিয়ে নেটিজেন, ভক্তরা মেতে উঠেছেন মধুর বিতর্কে।

বিষয়:লিলি বিউটি সোপ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…