রাজনীতি

সীতাকুণ্ড ট্র্যাজেডি: নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগ

নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিহতদের স্বজন ও আহতদের পাশে যুবলীগের সদস্যরা সীতাকুণ্ড ট্র্যাজেডির ঘটনাস্থলে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে যুবলীগ শুরু থেকে হতাহতদের পাশে রয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশাসনের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৪১ জন নিহত এবং কয়েকশত লোক আহত। অগ্নিকাণ্ডের শুরু থেকে স্থানীয় জনসাধারণ, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং সীতাকুণ্ডের স্থানীয় যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে ছুটে গিয়ে আগুন নির্বাপনের পাশাপাশি আহতদের বের করে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেছে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে চট্টগ্রাম উত্তর জেলার অন্তর্গত সীতাকুণ্ড উপজেলা যুবলীগসহ পার্শবর্তী উপজেলা, থানা, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ, চট্টগ্রাম মহানগর যুবলীগের পদ-প্রত্যাশীরা ব্যক্তি উদ্যোগে ঔষধ, পানি, খাবার, প্রয়োজনীয় গ্রুপের রক্তের ব্যবস্থা করে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের যেকোন ক্রান্তিকালে, দুর্যোগ-দুর্বিপাকে, গণতন্ত্র উদ্ধারে মানবতার ঢাল হয়ে সাধারণ মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে যুবলীগ। সীতাকুণ্ডের ভয়াবহ অগ্নিকাণ্ডেও যুবলীগ আহত মানুষের পাশে থেকে মানবিকতার পরিচয় দিয়েছে। ভবিষ্যতেও যুবলীগ এই মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।

বিষয়:Juba Leagueযুবলীগসীতাকুণ্ডসীতাকুণ্ড আগুন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…