চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ডের ঘটনা সরকারের ব্যর্থতা: মির্জা ফখরুল

এটিএম সামসুজ্জোহা এটিএম সামসুজ্জোহা
৩:০৪ অপরাহ্ণ ০৫, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঠাকুরগাঁও প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ডের কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় যে এতগুলো মানুষের প্রাণ গেল, এতোগুলো মানুষ মৃত্যুও সঙ্গে লড়ছেন এর জন্য সরকার দায়ী। এই ঘটনা আবারও প্রমাণ করে এই সরকার কতটা ব্যর্থ।

রোববার দুপুরে ঠাকুরগাঁওয়ে তার বাসভবনে স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকার উন্নয়নের কথা মুখে বললেও তারা মানুষের জান-মালের নিরাপত্তা দিতে ব্যর্থ জানিয়ে ফখরুল জানান, আওয়ামী লীগকে তাই আর ক্ষমতায় রাখা যায় না। বিতাড়িত করতে না পারলে এই দেশের গণতন্ত্র বিপন্ন হবে, এই দেশও বিপন্ন হবে।

তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের দল। তবে সেই নির্বাচন অবশ্যই হতে হবে তত্বাবধায়ক সরকারের অধীনে।

বিএনপিকে কিছুতেই থামানো যাচ্ছে না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, বিএনপি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্য তৈরি করছে দেখে আওয়ামী লীগের গাত্র দাহ হচ্ছে।

‘৭৫ এর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এই স্লোগান বিএনপির নয় দাবি করে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ই নভেম্বর, দেশকে ষড়যন্ত্র থেকে রক্ষা করার জন্য সিপাহি জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমানকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। স্লোগানটির মাধ্যমে সেই ঘটনাকেই বোঝানো হয়, যদিও এই স্লোগান দলের নয়।

Reneta

সংবাদমাধ্যমের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, সংবাদমাধ্যমের কোনো স্বাধীনতা নেই। সংবাদমাধ্যম মানুষের ভোটের অধিকার নিয়ে কোনো কথা বলে না।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপির মহাসচিবমির্জা ফখরুল ইসলাম আলমগীরসীতাকুণ্ডসীতাকুন্ডে অগ্নিকান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুলহ্যামের মূল দলে নয়, বাংলাদেশি ফারহানের নতুন ঠিকানা কোথায়

আগস্ট ৮, ২০২৬

তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রিভা গঙ্গোপাধ্যায়

আগস্ট ৮, ২০২৬

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

কাকে লক্ষ্য করে সৌদি-পাকিস্তান-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি?

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT