চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এফডিসিতে শুরু সিসিমপুরের নতুন সিজনের শুটিং

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ১৩, জুন ২০২২
বিনোদন
A A

শুরু হয়েছে শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের নতুন সিজনের শুটিং। ১২ জুন (রবিবার) রাজধানীর এফডিসিতে সিজন ১৫ এর শুটিং শুরু হয়। এবারের সিজনে নতুন ২৬টি পর্ব তৈরি করবে সিসিমপুরের নির্মাতা সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে সিসিমপুর জানিয়েছে, নতুন সিজনের বিভিন্ন পর্বে হালুম টুকটুকি, ইকরি ও শিকু ছোট্ট বন্ধুদের জন্য মজার মজার নতুন সব গল্প নিয়ে হাজির হবে। ওদের সঙ্গে থাকবে আশা, গুণি ময়রাসহ সিসিমপুরের নিয়মিত অন্যান্য চরিত্ররা। এর পাশাপাশি এবারের সিজনে সিসিমপুরের বন্ধুদের জন্য থাকছে চমক। এবারের সিজনে সিসিমপুরে যুক্ত হচ্ছে নতুন একজন বন্ধু।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সব শিশুর জন্য সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে নতুন সিজনের পর্বগুলো। থাকবে ভাষা, বর্ণ, গণিত, অটিজম আর সামাজিক ও দলীয় সম্পর্ককে গুরুত্ব দিয়ে সচেতনতামূলক নানা সেগমেন্ট। এছাড়া আবেগ নিয়ন্ত্রণ ও নিজের যত্ন নেওয়া, কল্পনাশক্তি এবং প্রতিবন্ধকতা ও লিঙ্গবৈষম্য জয় করার মতো বিষয়গুলো উঠে আসবে সিজন ১৫ এর নানা পর্বে।

এফডিসিতে নতুন সিজনের শুটিং শুরুর প্রাক্কালে সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলো ছাড়া আরও উপস্থিত ছিলেন সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের মূল প্রতিষ্ঠান সিসেমি ওয়ারর্কশপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জন জেপসেন, ভাইস প্রেসিডেন্ট ড্যানি লেবিন, পরিচালক টেরেসা ওলভারটন, ইউএসএআইডি’র শিক্ষা অফিস পরিচালক সোনিয়া রেনল্ডস কুপার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) ড. উত্তম কুমার দাশ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান, ইউএসএআইডি’রর শিক্ষা উপদেষ্টা সুদেব কুমার বিশ্বাস এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ কার্যক্রম সংশ্লিষ্ট আরও অনেকে।

ইউএসএআইডি’র আর্থিক সহযোগিতায় নির্মিত ‘সিসিমপুর’ ২০০৫ সাল থেকে প্রাক-প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরও সম্পন্ন, আরও সবল এবং আরও সদয়’ এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। সিসিমপুর অনুষ্ঠানটি সম্প্রচারে সহায়তা করছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রমে সহায়তা করছে প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইকরিএফডিসিনতুন সিজনলিড বিনোদনশিকুসিসিমপুরহালুম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬

লোহিত সাগরে হামলায় ডুবে গেল ভারতীয় পণ্যবাহী জাহাজ

আগস্ট ৫, ২০২৬
সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা। ছবি: সংগৃহীত

সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা গ্রেপ্তার

আগস্ট ৫, ২০২৬

শ্রীলঙ্কায় প্রবল বৃষ্টিতে বন্যা ও ভূমিধসে অনেক হতাহত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাটের নির্মাণকাজ সেপ্টেম্বরে শুরু: গৃহায়ন প্রতিমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT