বাংলাদেশ

শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত সিরাজুল আলম খান

সিরাজুল আলম খান দাদা ভাই এর ছবি, মুক্তিযুদ্ধের সংগঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান দাদা ভাই এর ছবি, দীর্ঘ সাদা চুল ও দাড়ি সহ।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশের রাজনীতির ‘রহস্যপুরুষ’ সিরাজুল আলম খানের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার নামাজে জানাজা হয়।

এর আগে সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে তার মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

সিরাজুল আলম খানের মরদেহ নেওয়া হবে গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। শনিবার আসরের পর বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর তার শেষ ইচ্ছানুযায়ী মায়ের শাড়িতে মুড়িয়ে মায়ের কবরের পাশে সমাহিত করা হবে।

৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরেই উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রমণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়:সিরাজুল আলম খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…