চলে গেলেন ক্যানসার আক্রান্ত ‘সিংহাম’ খ্যাত প্রবীণ অভিনেতা রবীন্দ্র বের্দে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। মারাঠি সিনেমার বর্ষীয়ান এই অভিনেতা বলিউড ছবিতেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন।
দীর্ঘদিন ধরে গলার ক্যানসার নিয়ে ভুগছিলেন তিনি। মুম্বাই বেসরকারি হাসপাতালে কয়েক মাস ধরে ভর্তি ছিলেন। দু’দিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফিরেন। এরপর আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এরআগে ১৯৯৫ সালে একটি নাটকের মঞ্চে হৃদরোগে আক্রান্ত হন রবীন্দ্র বের্দে। এরপর ২০১১ সালে ক্যানসার ধরা পড়ে তার শরীরে। কঠিন রোগে আক্রান্ত হলেও কাজ চালিয়ে গিয়েছেন চুটিয়ে। নাটকের প্রতি অনুরাগ রোগের কাছে হার মেনেছে। ৩০০টিরও বেশি মারাঠি ছবিতে অভিনয় করেছেন। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগতে। –দ্য স্ট্যাটমেন্ট







