চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রশিদ খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

আবারও স্বাস্থ্যের অবনতি হলো ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রশিদ খানের! মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে  ‘অতি সঙ্কটজনক’ অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এর ভেন্টিলেশনে দেওয়া হয়েছে গায়ককে। রাখা হয়েছে অক্সিজেনের সাহায্যে।

বছরের শেষে কিছুটা আশার আলো দেখা গেলেও মঙ্গলবার সকালে আচমকাই তার অবস্থার অনেকটা অবনতি হয়। গেল বছরের শেষ থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন এই শিল্পী। যদিও তার স্বাস্থ্যের অনেকটাই উন্নতি হয়েছিল। চিকিৎসকরাও জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন তিনি। তবে এর মাঝেই আবারও বিপত্তি ঘটলো।

বেশ কয়েক বছর ধরে প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন এই বিখ্যাত ধ্রুপদী শিল্পী। সেখান থেকে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠার মাঝেই তার মস্তিষ্কে একাধিক বার রক্তক্ষরণ (স্ট্রোক) হওয়ায় গেল বছরের শেষে গুরুতর অবস্থায় তাকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেই থেকে তিনি চিকিৎসাধীন।

ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্ম রশিদ খানের। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। এই ঘরানাটি প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। এই ঘরানারই আর এক দিকপাল উস্তাদ নিসার হুসেন খাঁর কাছ থেকে তালিম নিয়েছিলেন রশিদ খান। যিনি ছিলেন রশিদের দাদু। গোয়ালিয়র ঘরানার উস্তাদ গুলাম মুস্তাফা খাঁ’র থেকেও তালিম নিয়েছেন রশিদ খান। সম্পর্কে তিনি তার মামা। তবে শাস্ত্রীয় সংগীত ছাড়াও বহু ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতেও গান গেয়েছেন এই শিল্পী।

সূত্র: আনন্দবাজার অনলাইন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গানরশিদ খানলিড বিনোদনসংগীতশিল্পীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশি হেনস্তা থামবে কবে?

জুন ১৩, ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর

জুন ১৩, ২০২৬

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

জুন ১৩, ২০২৬

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের যে গল্পগুলো অনেকেই জানেন না

জুন ১৩, ২০২৬

বাংলাদেশের সকালটা ব্রাজিল না মরক্কোর হবে, দেখা যাক: ইমতিয়াজ জনি

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT