বিনোদন

যে কারণে গ্রেপ্তার হলেন গায়ক নোবেল

নোবেল পাঞ্জাবি পরা, মাথায় হ্যাট, আঙুলে রিং, ব্যাকগ্রাউন্ডে গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

নোবেল পাঞ্জাবি পরা, মাথায় হ্যাট, আঙুলে রিং, ব্যাকগ্রাউন্ডে গাছপালা, বাংলাদেশের একজন শিল্পী বা ব্যক্তিত্বের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

জি বাংলার ‘সারেগামাপা’র আবিষ্কার গায়ক মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রতারণার অভিযোগে শনিবার (২০ মে) তাকে গ্রেপ্তার করে ডিবি। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও মামলার ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কখন তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

বিষয়:গ্রেপ্তার ডিবি নোবেল সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…