চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম ম্যাচে শামীমের খেলা নিয়ে ধোঁয়াশা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৫৯ অপরাহ্ণ ২৯, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

অসুস্থতার কারণে সিলেটে হওয়া ক্যাম্পের শুরুর দিকে ছিলেন না শামীম হোসেন পাটোয়ারি। দুদিন আগে হওয়া লাল-সবুজ দলের ম্যাচেও ছিলেন না। সিরিজ শুরুর আগে অবশ্য অনুশীলনে ফিরেছেন। তবে প্রথম টি-টুয়েন্টিতে তার খেলা নিয়ে রয়েছে ধৌঁয়াশা। বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, এখনও পুরোপুরি ফিট নন শামীম।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। তার আগের দিন সংবাদ সম্মেলনে এসেছেন সিমন্স। সেখানে শামীমের অসুস্থতার বিষয়ে এমন জানান ক্যারিবিয়ান কোচ।

বলেছেন, ‘সে, গত ৫-৬ দিন ধরে খুব ভালো অবস্থায় আছে। বেশ ভালো অনুশীলন করছে। আজকে আমরা যা করেছি সেও এগুলো সবই করেছে। তার ফিটনেস ফিরে এসেছে। তবে আমি মনে করি শামীমের আরও কয়েকদিন সময় লাগবে।’

প্রস্তুতি ম্যাচে লাল দলের হয়ে খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। সেদিন ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটার। ওই সময় মাঠ ছেড়ে চলে গেলেও পরবর্তীতে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। সিরিজ শুরুর আগে অনুশীলনও করেছেন। ফিট হয়ে ওঠায় ইমনের খেলার নিশ্চয়তা দিয়েছেন সিমন্স।

বলেছেন, ‘হ্যাঁ, ইমন কাঁধে আঘাত পেয়েছিল, কিন্তু এখন সে ঠিক আছে। আমাদের সবার মতো সেও সবকিছু করেছে। ইমন ফিটনেস পরীক্ষায় পাশ করেছে। খেলার জন্য ফিট আছে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নেদারল্যান্ডসবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসশামীমসিমন্সসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT