চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

ইংল্যান্ড যাওয়ার আগে টাইগারদের যে বার্তা দিয়ে গেছেন সিমন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৯ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট কোচ সিমন্স ইংল্যান্ড সফরের আগে বার্তা দেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ভালো শুরু হয়নি বাংলাদেশের। ব্যাটিং বিপর্যয়ে প্রথম ম্যাচে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে মিরাজের দল। দ্বিতীয় ম্যাচে নামার আগে টাইগারদের কোচ চিকিৎসা নিতে ইংল্যান্ডে গেছেন। যাওয়ার আগে সিরিজে টিকে থাকার টোটকা দিয়ে গেছেন ফিল সিমন্স।

বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম। কোচের পরামর্শ নিয়ে তামিম বললেন, ‘গত ম্যাচের ব্যাপারে আমাদের লম্বা আলোচনা হয়েছে, কোচ সেখানে কিছু তথ্য দিয়েছেন। গত ম্যাচে আমরা যেরকম ভেঙে পড়েছি, সেখানে একটাই বার্তা, এরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে, এটাই কথা।’

‘কারণ উইকেট ব্যাটারদের জন্য কঠিন, শ্রীলঙ্কারও ভালো স্পিনার আছে। তাই যারা সেট হবে তাদের লম্বাসময় ব্যাটিং করতে হবে। আর হাসারাঙ্গার বিপক্ষে যারা বাঁহাতি ব্যাটার থাকবে, তাদের বেশি খেলা উচিত। কারণ ডানহাতি ব্যাটারদের জন্য সে যতটা কার্যকরী বাঁহাতিদের জন্য ততটা কার্যকরী না। এমনকিছু কিছু তথ্য আমাদের দেয়া হয়েছে যা সামনের ম্যাচে আমরা কাজে লাগাব।’

Banglabid

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে বাংলাদেশ অলআউট হয় ১৬৭ রানে। ১০০ রানে দ্বিতীয় উইকেট পড়ার পর ১০৫ রানের মধ্যে আরও ৬ উইকেট পড়েছিল মেহেদী হাসান মিরাজের দলের।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডতামিমবাংলাদেশলিড স্পোর্টসশ্রীলঙ্কাসিমন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT