চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পকলা একাডেমিতে সংস্কার, বিভাগ ৬টি থেকে বাড়িয়ে ৯টি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৪ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

দেশের শিল্প ও সংস্কৃতি অঙ্গনের দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আরও গতিশীল, সংগঠিত ও অন্তর্ভুক্তিমূলক করার লক্ষ্যে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধিত) অধ্যাদেশ-২০২৫’ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। নতুন অধ্যাদেশের মাধ্যমে শিল্পকলা একাডেমির বিভাগের সংখ্যা ৬টি থেকে বাড়িয়ে ৯টিতে উন্নীত করা হয়েছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী চলচ্চিত্রকে পৃথক বিভাগে রূপান্তর এবং আলোকচিত্র নামে নতুন বিভাগ চালু করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সঙ্গে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে নিউ মিডিয়া, কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনাকে বিভাগীয় কাঠামোর অন্তর্ভুক্ত করা হয়েছে। সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী শিল্পকলা একাডেমির পুনর্গঠিত বিভাগগুলো হল: ১.প্রশাসন ও অর্থ, ২. সংগীত, ৩.চারুকলা ৪. নাট্যকলা, ৫. চলচ্চিত্র, ৬. নৃত্য ও অন্যান্য পারফর্মিং আর্টস, ৭. আলোকচিত্র, ৮. কালচারাল ব্র্যান্ডিং, উৎসব ও প্রযোজনা, ৯. গবেষণা, প্রকাশনা ও নিউ মিডিয়া। বিশেষ করে চলচ্চিত্র ও আলোকচিত্রকে আলাদা বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করায় সংশ্লিষ্ট শিল্পমাধ্যমগুলোর উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও সুনির্দিষ্ট ও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অধ্যাদেশে শিল্পকলা একাডেমির নীতিনির্ধারণী ও পরিচালনা পরিষদ গঠনেও আনা হয়েছে মৌলিক পরিবর্তন। আগে যেখানে মাত্র ৩টি শাখার প্রতিনিধি থাকার বিধান ছিল, সেখানে এখন থেকে শিল্পকলার ৮টি বিশেষায়িত শাখা থেকে ৮ জন বিশিষ্ট প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হবে। ভৌগোলিক ভারসাম্য নিশ্চিত করতে কোনো প্রশাসনিক বিভাগ থেকে একের অধিক প্রতিনিধি মনোনীত হওয়ার সুযোগ থাকছে না।

এছাড়া প্রথমবারের মতো ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদককে পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে একাডেমির সিদ্ধান্ত গ্রহণ ও কর্মপরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বহুমাত্রিক করার লক্ষ্য নেওয়া হয়েছে।

ট্যাগ: ক্ষুদ্র নৃগোষ্ঠীবাংলাদেশ শিল্পকলা একাডেমিলিড বিনোদনশিল্প ও সংস্কৃতিসাংস্কৃতিক ব্যক্তিত্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সানবিটের ডিসওয়াশ নিয়ে নতুন বিজ্ঞাপনে চিত্রনায়িকা পরিমণি

পরবর্তী

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

পরবর্তী
ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

মারা গেছেন ৪৩ বছর বয়সী ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT