রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর রাজনৈতিক সিদ্ধান্ত: ডা. জাহিদ হোসেন

ডা. জাহিদ হোসেনের সাক্ষাৎকারে রাজনৈতিক সিদ্ধান্তের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডা. জাহিদ হোসেন, বাংলাদেশি রাজনীতিবিদ, রাজনৈতিক সিদ্ধান্তে স্বাক্ষর করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই সনদে স্বাক্ষর করা বা না করা যেকোনো দলের নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আজ ১৭ অক্টোবর শুক্রবার সকালে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ম্যাব)-এর নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে দেশের মানুষ আগ্রহভরে অপেক্ষা করছে। এটি নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ নীতিগত অবস্থান অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি খুব শিগগিরই বাসায় ফিরতে পারবেন।

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপি নেতাদের পাশাপাশি ডি-ম্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

বিষয়:জুলাই সনদ ডা. জাহিদ হোসেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…