অর্থনীতি

অনোয়ার ডিউরারুফ ও মোনালিসা সিরামিক্সের মধ্যে চুক্তি সাক্ষর

অনোয়ার ডিউরারুফ ও মোনালিসা সিরামিক্সের মধ্যে চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা, যেখানে কর্মকর্তারা হাত মিলাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অনোয়ার ডিউরারুফ এবং মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড-এর মধ্যে এক চুক্তি সাক্ষর হয়েছে। চুক্তির ফলে মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড নিজস্ব কারখানার ছাদে শুধুমাত্র অনোয়ার ডিউরারুক ব্যবহার করবে।

ঢাকার বাড্ডায় মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড এর হেড অফিসে এই চুক্তি সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইতালির প্রযুক্তিতে তৈরি এবং বিশ্বমান সম্পন্ন ডিউরারুফ দেশের নির্মাণ এবং শিল্প খাতে ২০১৭ সাল থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এই চুক্তি সাক্ষর অনুষ্ঠানে অনোয়ার গ্রুপ এর পক্ষ থেকে চুক্তি সাক্ষর করেছেন বিল্ডিং ম্যাটারিয়াল ডিভিশন-এর সিইও মোঃ গাজী মাহফুজুর রহমান এবং মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড-এর পক্ষ থেকে রিয়েল এস্টেট এন্ড ইন্ডাস্ট্রিয়াল কন্সট্রাকশন-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ এন এ পাটোয়ারী।

এছাড়াও অনোয়ার সিমেন্ট শীট-এর কনসালটেন্ট ড: মোছাদ্দেক হোসেন, অনোয়ার ডিউরারুফ-এর জিএম (বিজনেস) সঞ্জয় কুমার বালা এবং মোনালিসা সিরামিক্স (বিডি) লিমিটেড-এর পক্ষ থেকে জিএম ফনী ভূষণ দেবনাথ উপস্থিত ছিলেন।

বিষয়:চুক্তি স্বাক্ষর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…