চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিডনিতে গানে গানে আইয়ুব বাচ্চুকে স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A

দেশের ঐতিহ্যবাহী ব্যান্ডদল সোলস। ব্যান্ডদলটি ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। গত ২ সেপ্টেম্বর সিডনীতে মারানা অডিটোরিয়ামে পারফর্ম করে সোলস। হল ভর্তি দর্শকদের গানে গানে মাতিয়ে রাখে ব্যান্ডটি।

দীর্ঘদিন পর সোলস ব্যান্ডদলকে কাছে পেয়ে উচ্ছ্বসিত সিডনিবাসী। এদিন সোলস তাদের জনপ্রিয় গানের পাশাপাশি প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‌ঘুম ভাঙা শহরে গানটি পরিবেশন করেন। গানটি শুনে আবেগ আল্পুত হয়ে পড়েন দর্শকরা।

সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া বলেন,‌ সিডনীতে অনেকদিন পর গান করেছি। হল ভর্তি দর্শকদের গান শুনিয়ে বেশ আনন্দ পেয়েছি। প্রয়াত বাচ্চু ভাইকে স্মরণ করে, তারই প্রিয় ঘুম ভাঙা শহরে গানটি করেছি। কারণ, বাচ্চু ভাই আমাদের ব্যান্ড গানকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। তিনি আমাদের সোলসেরও সদস্য ছিলেন। গানের মধ্যে উনাকে সব সময় স্মরণ করার চেষ্টা করি।

গ্রিনফিল্ড এন্টারটেইমেন্টের আয়োজনে মিরাজ হোসাইন, এনামুল হক ও ফয়সাল আজাদের উদ্যোগে এই মিউজিক ফেস্ট অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ব্রিসবেন, ১৬ সেপ্টেম্বর মেলবোর্ন, ২৩ সেপ্টেম্বর এডিলেড ও ২৪ সেপ্টেম্বর পার্থে কনসার্টে অংশ নিবে সোলস।

Reneta

৫০ বছর পূর্তি উপলক্ষে সোলস এরই মধ্যে চারটি গান প্রকাশ করেছে। গানগুলো হলো- সাগরের প্রান্তরে, কিতা ভাইসাব, রিক্সা, যদি দেখো। জানা গেছে, আগামী মাসের শেষদিকে ঢাকায় ফিরবে সোলস। এর আগে গত জুলাই মাসে যুক্তরাজ্যের বেশকটি শহরে সোলস কনসার্টে অংশ নিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুলিড বিনোদনসিডনিসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT