চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদ্ধার্থ-কিয়ারার রিসেপশনে চাঁদের হাট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

রাজস্থানের জয়সালমিরের সূর্যগড় প্যালেসে রাজকীয় বিয়ে সারার পর রবিবার (১২ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের বিলাস বহুল সেন্ট রেগিস হোটেলে গ্র্যান্ড রিসেপশন সারলেন সিদ্ধার্থ-কিয়ারা দম্পতি। সেখানে উপস্থিত ছিলেন বলিউড ইন্ডাস্ট্রির প্রায় সকল তারকা।

সিদ্ধার্থ-কিয়ারার মুম্বাইয়ের রিসেপশনে অতিথিদের তালিকায় হাজির ছিলেন আকাশ আম্বানি, শ্লোকা মেহতা থেকে শুরু করে আলিয়া ভাট, কারিনা কাপুর খান, করণ জোহর, গৌরী খান, মাহিপ কাপুর, কৃতি স্যানন, দিশা পাটানি, রণবীর সিং, ভিকি কৌশল, মীরা রাজপুত, শিল্পা শেঠি, বরুণ ধাওয়ান, নাতাশা দালাল, নেহা ধুপিয়া সহ আরও অনেকেই। অনুষ্ঠানে সেরার থেকে সেরা পোশাকে দেখা মিলেছে তারকাদের।

সেই সঙ্গে পার্টিতে হাজির ছিলেন নব দম্পতির গোটা পরিবার। রিসেপশন পার্টিতে গোটা পরিবারের সঙ্গে একফ্রেমে ধরা দেন সিড-কিয়ারা।

মুম্বাইয়ে গ্র্যান্ড রিসেপশন পার্টির জন্য নব দম্পতি ম্যাচিং কালো রঙের পোশাক বেছে নিয়েছিলেন। এদিন পার্টিতে আইভরি রঙের টপের সঙ্গে কালো ফিশকাটিং গাউনে ধরা দেন নববধূ। ম্যাচিং রিং সহ কিয়ারার গলায় শোভা পাচ্ছিল হীরে এবং পান্নার নেকলেস এবং মাথায় খোপা বেঁধেছিলেন।  অন্যদিকে সিদ্ধার্থের গায়ে ছিল ঝলমলে কালো মখমলের ব্লেজার। সঙ্গে ম্যাচিং প্যান্ট এবং একটি টার্টলনেক টি-শার্ট পরেছিলেন তিনি।

৭ ফেব্রুয়ারি বহু প্রতীক্ষার পর সাত পাকে বাঁধা পড়েছেন ‘শেরশাহ’ জুটি। বিয়ের রাতে নিজেরাই সামাজিক মাধ্যমে ভক্তদের সাথে ছবি শেয়ার করেছেন নবদম্পতি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বলিউড তারকারিসেপশনসিদ্ধার্থ-কিয়ারা
শেয়ারTweetPin

সর্বশেষ

আমেরিকায় ‘দম’-এর দাপট অব্যাহত

এপ্রিল ২৯, ২০২৬

১ মে নতুন অধ্যায়ে পা রাখছে গানপোকা

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বুথফেরত সমীক্ষায় মিশ্র চিত্র: কে এগিয়ে?

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপে ‘মুখ ঢেকে’ কথা বললে লাল কার্ড

এপ্রিল ২৯, ২০২৬

প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের আহ্বান আইজিপির

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT