চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমাদের আরও অনেক অনেক কাজ বাকি: সিয়াম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১৩ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২৪
বিনোদন
A A
সিয়াম পোজ দিচ্ছেন স্টাইলিশভাবে, কালো পটভূমিতে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন পরে ছাত্র–জনতার গণ–আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। শিক্ষার্থীদের প্রতি ঢাকাই ছবির নায়ক সিয়াম আহমেদের সংহতি ছিল। আন্দোলনে বেশ কিছুদিন ধরেই ছাত্রদের সঙ্গে মাঠে দেখা গেছে তাকে। ছাত্র–জনতার বিজয়ে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেতা।

ফেসবুকে সিয়াম আহমেদ লিখেছেন, প্রিয় তারুণ্য, তোমরা এক অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে ইতিহাস তৈরি করেছো। নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। কিন্তু আজ বিকেল থেকে এখন পর্যন্ত যেসব ঘটনা দেখছি, তা ভীষণ ভীষণ দুঃখজনক।

এখন আমাদের অনেক দায়িত্ব। আমাদের কাজ এখনো শেষ হয়ে যায় নি। প্রতিটি ধর্মাবলম্বীর মানুষ আমাদের কাছে সমান গুরুত্বপূর্ণ। এই বাংলাদেশ মুসলমানের, এই বাংলাদেশ হিন্দুর, এই বাংলাদেশ বৌদ্ধ, খ্রিস্টান সবার। এদেশের কারো বাসায় আগুন দেয়া যাবে না। যারা এসব করছে, তারা নিঃসন্দেহে দুর্বৃত্ত। তাদের প্রতিহত করতে হবে। মহল্লায় মহল্লায় আমাদের সবাইকে সজাগ হতে হবে।

থানায় আক্রমণ করবেন না প্লিজ। কোনো রাজনৈতিক নেতা-সংগঠনের বাসা কিংবা অফিসে আগুন আর ভাঙচুরের মতো প্রতিহিংসামূলক আচরণ থেকে নিবৃত্ত রাখতে হবে নিজেদের। গণমাধ্যমগুলোর অফিসে আক্রমণ করবেন না, সবাই সবার লিমিটেশন মাথায় রেখে যথাসাধ্য চেষ্টা করেছে। কোনো ভাস্কর্য ভাঙবেন না। আমাদের আরও সভ্য হতে হবে, উদার হতে হবে, মানবিক হতে হবে। দেশের সম্পদ রক্ষা করতে হবে।

আমাদের আরও অনেক অনেক কাজ বাকি। সবাই সবার পাশে দাঁড়াই। দেশটা আমাদের, আমাদেরই দায়িত্ব নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে পাওয়া যাবে যেসব সুবিধা

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT