চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওসমান হাদির মৃত্যুতে স্বাধীনতা সুরক্ষা মঞ্চের শোক, খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২১ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৫
অন্যান্য, বাংলাদেশ
A A
ওসমান হাদির স্মরণে শোক প্রকাশের ছবি, বাংলাদেশের পতাকা হাতে একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে স্বাধীনতা সুরক্ষা মঞ্চ। একইসাথে খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার এবং সব পক্ষকে শান্ত থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্রপ্রহরীর ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) স্বাধীনতা সুরক্ষা মঞ্চের সদস্য সচিব শামস উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, শরীফ ওসমান হাদি ছিলেন সময়ের সক্রিয় ও সাহসী কণ্ঠস্বর, জুলাই গণঅভ্যুত্থানের এক লড়াকু যোদ্ধা। তার মৃত্যুর সংবাদ জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। তার এই অকালপ্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।

স্বাধীনতা সুরক্ষা মঞ্চ জানায়, বিপ্লবী শরীফ ওসমান হাদির মৃত্যুর পরও এখনও পর্যন্ত হত্যাকাণ্ডে অংশ নেওয়া খুনিদের গ্রেপ্তার না হওয়া দুঃখজনক। দ্রুত সময়ের মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, শরীফ ওসমান হাদি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্রপ্রহরী ছিলেন। তিনি ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন। বিপ্লবীর সেই সাংস্কৃতিক লড়াইকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে রিকশায় রাজধানীতে ওসমান হাদির ওপর গুলি করা হয়। আহত হাদিকে ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে নেওয়ার পর ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টায় তিনি মারা যান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ২০২৬শরিফ ওসমান হাদিস্বাধীনতা সুরক্ষা মঞ্চ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT