চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/h-ky_b3Cahg?si=O8Bjm81N2TnW8r_E
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুভ্র দেবের কণ্ঠে ক্রিকেটের সেই জনপ্রিয় গান, সঙ্গে এবার কোনাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

১৯৯৯ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে যায় বাংলাদেশ ক্রিকেট দল। সেবার ইংল্যান্ডের নর্দাম্পটনে বিশ্বকাপে যখন প্রথমবারের মতো পাকিস্তানকে হারায় তখন তৈরি হয়েছিল ‘বিশ্বকাপে যাত্রা শুভ হোক’ গান।

যা গেয়েছিলেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, শুভ্র দেব ও শাকিলা জাফর। অভিনেতা আসাদুজ্জামান নূরের লেখা গানটি নতুনভাবে আবারও আসছে। এবারের সংস্করণে পাওয়া যাবে প্রথম গানের শুভ্র দেবকে। সঙ্গে আছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমনূর মনির কোনাল।

আরও থাকছেন নতুন প্রজন্মের অনন‍্যা ও তরিক মৃধাও। নিজের ফেসবুকে একটি পোস্ট নিয়ে জানিয়েছেন সুরকার ও গায়ক শুভ্র দেব।

তিনি বলেন, প্রায় ২৩ বছর পর আবারও গানটি রেকর্ড হলো গতকাল (৮ অক্টোবর), চ্যানেল আইয়ের স্টুডিওতে। আমার সাথে কোনাল অসাধারণ গেয়েছে। নতুনরাও ভালো করেছেন। শ্রোতারা আবারও ভালো কিছু পাবে বলেই আমার বিশ্বাস।

কোনালের প্রসঙ্গ টেনে শুভ্র দেব আরও বলেন, কোনাল অসাধারণ গেয়েছে। অনেক বছর পরে বাংলাদেশের শ্রোতারা আবার একজন ভালো সংগীত শিল্পী পেলেন। কোনালের প্রতিভায় আমি খুবই ইমপ্রেসড। কারণ এতো কঠিন গানটি সে যথেষ্ট আত্মবিশ্বাস নিয়ে গাইতে পেরেছে।

গানের ভিডিও নির্দেশনা ও সার্বিক তত্বাবধানে আছেন অনন্য রুমা। ১০ অক্টোবর বাংলাদেশের ক্রিকেট‍ ম‍্যাচের আগে চ‍্যানেল আইয়ের পর্দায় এটি আসবে। গানটি তৈরিতে সার্বিক সহযোগিতা করেছেন সোহেল হাকিম, সাউন্ড ইঞ্জিনিয়ার ছিলেন আজম বাবু।

Reneta

কৃতজ্ঞতা প্রকাশ করে শুভ্র দেব বলেন, চ‍্যানেল আইয়ের প্রাণপুরুষ ফরিদুর রেজা সাগর ভাইয়ের অকৃত্রিম সহযোগিতায় বাংলাদেশের বিশ্বকাপ ক্রিকেট‍ ম‍্যাচে চ‍্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ‘গুড লাক বাংলাদেশ’ গানটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোনালক্রিকেটের গানশাকিলা জাফরশুভ্র দেবসিনেমাসুবীর নন্দীসৈয়দ আব্দুল হাদী
শেয়ারTweetPin

সর্বশেষ

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে নয়ন সাধু নামে এক সন্ন্যাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT