চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শৃঙ্খলাভঙ্গের দায়ে বিএনপির ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৫ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২৫
জনপদ, ভোলা, রাজনীতি
A A

ভোলার মনপুরায় শৃঙ্খলাভঙ্গের দায়ে তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা বিএনপি। উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান কবির, সাবেক যুগ্ম সম্পাদক মো. সোহরাব হোসেন ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. ফেরদাউসকে এই কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বুধবার (৯ এপ্রিল) উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ নোটিশ দেয়া হয়।

নোটিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে অবস্থিত ছমেদপুর বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবসর জনিত কারণে বিদায় সংবর্ধনা দেয় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ওই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান কবির। কবির তার বক্তব্যে বিদায়ী প্রধান শিক্ষকের মর্যাদা হানিকর বক্তব্য দেন এবং উপস্থিত কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে উশৃঙ্খল আচরনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বিএনপির সহ-সভাপতি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, যুবদলের সাবেক সভাপতি, ছাত্র ছাত্রী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে উশৃঙ্খল ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে অতিথিবৃন্দ ওই বিএনপি নেতা কবির, তার সহযোগী বিএনপি নেতা সোহরাব ও বিএনপি নেতা ফেরদাউসকে শান্ত করার চেষ্টা করলে তারা আরও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন।

এছাড়া তাদের নিভৃত করার চেষ্টা করলে তারা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন। এতে বিএনপির ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়।

নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বরের সম্মুখে উপস্থিত হয়ে লিখিতভাবে জবাব দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশকারণ দর্শানোর নোটিশবিএনপিভোলার ৩ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইরানে ফের হামলা

জুন ২৯, ২০২৬

অরুণোদয়ের অগ্নিসাক্ষী মুস্তাফা মনোয়ার

জুন ২৯, ২০২৬
ছবি: পিএমও।

৫জি সেবা চালু, ইন্টারনেটের মূল্য কমানোর জন্য বাংলালিংকে আহ্বান জানান প্রধানমন্ত্রী 

জুন ২৯, ২০২৬

‘একে একে নিভিছে দেউটি’

জুন ২৯, ২০২৬

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT