বাংলাদেশ

আজ থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বে ট্রেন

বাংলাদেশের রেলস্টেশনে একটি ট্রেন প্রস্তুত, নতুন স্বল্প দূরত্বে ট্রেন চালু হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলস্টেশনে একটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে, নতুন ট্রেন সার্ভিসের জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনে দেশের বর্তমান কারফিউ পরিস্থিতে স্বাভাবিক হচ্ছে যানচলাচল। আজ বৃহস্পতিবার ১ আগস্ট থেকে চালু হচ্ছে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল।

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান পরিস্থিতির জন্য এখন শুধু লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হবে। ঢাকাসহ এক জেলা থেকে অন্য জেলায় ট্রেন চলাচল করবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকছে। আন্তঃনগর ট্রেন চালানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি রেলপথ মন্ত্রণালয়।

রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী বলেন, কারফিউ শিথিলকালে মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলবে আজ থেকে। এরপর পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে ধীরে ধীরে আন্তঃনগর ট্রেন চালুর পরিকল্পনা রয়েছে।

তবে মেট্রোরেল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে এ বাহনের যাত্রীরা। বিশেষ করে অফিসগামী মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। কর্তৃপক্ষ বলছে, মিরপুরে দুটি স্টেশন ভয়াবহ ক্ষতিগ্রস্ত হওয়ায় এক বছরের আগে মেট্রোরেল চালু সম্ভব নয়।

বিষয়:আজ চলাচল ট্রেন শুরু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…