চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের সিদ্ধান্ত ঠিক প্রমাণ করল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করলেন সাকিব আল হাসান। টাইগার বোলারদের দাপুটে পারফরম্যান্সে ৩৭.২ ওভারে মাত্র ১৫৬ রানের অলআউট হয়েছে আফগানিস্তান। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ ১৫৭ রানের জয়ের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ।

শনিবার সকালে পিচ রিপোর্ট দিয়েছিল পেসাররা পাবেন বাউন্সের সুবিধা। টসে জিতে বাংলাদেশ ফিল্ডিং নেয়ার পর পেস বোলাররা এনে দিতে পারেননি দ্রুত উইকেট। আফগানিস্তানকে চাপে ফেলতে বল হাতে নেন সাকিব আল হাসান। তার স্পিন ঝলকেই টাইগাররা পায় প্রথম সাফল্য।

সাকিব নিজের দ্বিতীয় ওভারে জাদরান সুইপ শট খেলতে গেলে বল তার ব্যাটের উপরের অংশে লাগে। ভাসতে থাকা বল ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিমের হাতে জমা পড়লে আফগানিস্তানের ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

Banglabid

জাদরান সুইপ শট খেলতে গেলে বল তার ব্যাটের উপরের অংশে লাগে। ভাসতে থাকা বল ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা তানজিদ হাসান তামিমের হাতে জমা পড়লে আফগানিস্তানের ৪৭ রানের উদ্বোধনী জুটি ভাঙে।

একপর্যায়ে স্কোর ছিল ২ উইকেটে ১১২ রান। মাত্র ১৪ রান যোগ করতেই হাসমতউল্লাহ শহিদীর দল ৪ উইকেট হারায়। দলীয় ১১২ রানের মাথায় দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। হাসমতউল্লাহ শহিদীকে ড্রেসিংরুমের পথ দেখান মেহেদী হাসাম মিরাজ। আফগান অধিনায়ক স্লগ করতে গিয়ে বল উপরে তুলে দেন। মিড অনে থাকা তাওহিদ হৃদয় সহজেই ক্যাচ ধরেন। ৩৮ বলে ২ চারে হাসমতউল্লাহ ১৮ রান করে ফেরেন।

খানিক পর বিপজ্জনক হয়ে ওঠা রাহমানউল্লাহ গুরবাজের মূল্যবান উইকেট পান মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের স্লোয়ার বলে উড়িয়ে মারতে যান আফগান ওপেনার। অনেকখানি দৌড়ে গিয়ে ডিপ পয়েন্টে দারুণভাবে বল তালুবন্দি করেন তানজিদ হাসান তামিম। গুরবাজ ৬২ বলে ৪টি চার ও এক ছক্কায় ৪৭ রানে থামেন।

Reneta

আফগানিস্তান ১২২ রানের মাথায় পঞ্চম উইকেটের পতন ঘটে। নাজিবুল্লাহ জাদরানকে বোল্ড করেন সাকিব। পরে তাসকিন আহমেদের বল ৬ রান করা মোহাম্মাদ নবীর ব্যাটের কানায় লাগে। উপড়ে যায় লেগ স্টাম্প।

প্রতিপক্ষের টেল এল্ডার ব্যাটারদের দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। ৬ উইকেটে ১৫০ থেকে ১৫৬ রানেই গুঁটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। রশিদ খান ও মুজিব উর রহমানকে বোল্ড করেন মিরাজ। ওমরজাই করেন ২০ বলে ৪টি চারে ২২ রান, তার স্টাম্প উপড়ে দেন শরিফুল ইসলাম। রানের খাতা না খোলা ফজলহক ফারুকির ক্যাচ দেন হৃদয়। উইকেটটি নেন শরিফুল।

টাইগার বোলারদের মধ্যে মিরাজ ২৫ ও সাকিব ৩০ রান খরচায় নেন ৩ উইকেট। শরিফুল পকেটে পুরেন ২ উইকেট। একটি করে উইকেট পান মিরাজ ও তাসকিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানওয়ানডে বিশ্বকাপ ২০২৩তাসকিনবাংলাদেশমিরাজমোস্তাফিজশরিফুলসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

এআই প্রযুক্তি: মহাসড়কে গাড়ি থামাবে না পুলিশ, আইন ভাঙলে ‘অটো ফাইন’

আগস্ট ১৫, ২০২৬

আরও ৫ দিন বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে পূর্বাভাস

আগস্ট ১৫, ২০২৬

ভূ-তাপীয় শক্তিতে বড় পরিকল্পনা, চার অঞ্চলে গুরুত্ব দিচ্ছে চীন

আগস্ট ১৫, ২০২৬

স্টার্কের ভুল ‘স্বীকার’ জানালেন মিরাজ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক পরিবর্তনেও বদলায়নি আশি পেরোনো বৃদ্ধার ভাগ্য, জমি দখলের অভিযোগ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT