আন্তর্জাতিক

খরগোশ ভেবে মানুষকে গুলি করে হত্যা

মেঘাচ্ছন্ন পাহাড়ি দৃশ্য, প্রকৃতি ও বনাঞ্চল দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেঘে ঢাকা পাহাড়ি এলাকা, প্রকৃতি ও বনাঞ্চলের সুন্দর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনে খরগোশ ভেবে ওয়াং মৌজিন নামের এক নাগরিককে গুলি করে হত্যা করেছেন এক শিকারী। 

বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় যখন চারজন বন্ধু জিয়াংসি প্রদেশের শাক্সি টাউনে শিকার করতে গিয়েছিল।

জিনঝো জেলার পুলিশ জানিয়েছে, খাদের কিনারে ঘাসের মধ্যে নড়াচড়া দেখে শিকারী ব্যক্তি খরগোশ মনে করে গুলি চালায়। সেখানে মৌজিন তখন মাছ ধরছিলেন। মৌজিনের মৃত্যুর ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

যদিও ময়নাতদন্তে জানা গেছে মৌজিন পানিতে ডুবে মারা গেছেন।

ঘটনাটি চীনের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচিত হয়েছে। অনেকেই বলছেন, এটা কিভাবে সম্ভব যে এই দেশের মানুষের কাছে বন্দুক আছে?

চীনে বন্দুক আইন অন্যান্য দেশের তুলনায় অনেক কঠিন। এমনকি খেলনা বন্দুকের ক্ষেত্রেও। চীনে বন্দুকের মালিকানা মূলত সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা কর্মীদের মধ্যেই সীমাবদ্ধ।

বিষয়:গুলিবিদ্ধ চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…