বাংলাদেশ

হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা: বদিউল আলম মজুমদার

বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, হাদির উপর গুলি, নির্বাচন হবে কিনা তা নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা স্থায়ী করতে নির্বাচন কমিশনকে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে।

ড. বদিউল আলম মজুমদার আরও বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা থাকবে না এবং সরকার কোনো প্রভাব বিস্তার করবে না আশা করি।

বিষয়:ওসমান হাদি জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…