চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির দিনেই অনলাইনে ফাঁস বরুণের সিনেমা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২২
বিনোদন
A A

শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বরুণ ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত হরর-কমেডি ছবি ‘ভেড়িয়া’। মুক্তির মাত্র একদিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে গেল এই ছবি।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিভিন্ন সাইটে বিনামূল্যে দেখা যাচ্ছে এই ছবি। শুধু তাই নয়, একাধিক টরেন্ট সাইটে এইচডি কোয়ালিটিতে পাওয়া যাচ্ছে ‘ভেড়িয়া’। সাইটগুলোতে শুধু দেখাই যাচ্ছে না এই ছবি, তার সঙ্গে ডাউনলোডও করা যাচ্ছে বলে খবর।

এদিকে ছবি মুক্তির মাত্র এক দিনের মধ্যেই অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার ফলে এর প্রভাব যে ছবিটির বক্স অফিস কালেকশনেও পড়বে, তার প্রমাণ ইতোমধ্যেই মিলেছে ছবিটির প্রথম দিনের আয় থেকেই।

জানা গেছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ‘ভেড়িয়া’র আয় দাঁড়িয়েছে মাত্র ১২ কোটি রুপি! যেখানে শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহ থেকেই ছবিটি আয় করেছে ৭.৪৮ কোটি রুপি! যা কিনা গেল সপ্তাহে মুক্তি প্রাপ্ত সুপার হিট ‘দৃশ্যম ২’ সিনেমার অষ্টম দিনের আয়ের তুলনায়ও কম। ফলে ধারণা করাই যাচ্ছে সামনের দিনগুলোতে ছবিটির বক্স অফিস আয় তেমন একটা জমতে যাচ্ছে না!

‘ভেড়িয়া’ একটি কাল্পনিক গল্পে নির্মিত চলচ্চিত্র। সিনেমার প্রধান চরিত্র ভাস্করকে (বরুণ ধাওয়ান) নেকড়ে কামড়ানোর পর প্রতি পূর্ণিমার রাতে নেকড়েতে রূপান্তরিত হয় ভাস্কর। এমনই চমকপ্রদ গল্পে নির্মিত ভেড়িয়াতে বরুণ ধাওয়ানের সঙ্গে আরো অভিনয় করেছেন কৃতি শ্যানন, দীপক ডোবরিয়াল এবং অভিষেক ব্যানার্জি।

হরর-কমেডি সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান। এটি জিও স্টুডিও এবং ভিজানের ম্যাডক ফিল্মস এর যৌথ প্রযোজনা।

Reneta

সূত্র: বলিউড হাঙ্গামা

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইনে ফাঁসকৃতি শ্যাননবরুণ ধাওয়ান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT