চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যস্ত সময়ে শিরোনামহীন, ফিরে এলো ‘এই অবেলায় ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০২৫
বিনোদন
A A
দলের সদস্যরা প্রযুক্তি উদ্ভাবন ও সমন্বয়ে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ পেল শিরোনামহীনের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান ‘এই অবেলায় ২’! প্রিমিয়াম হোমস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো প্রেস কনফারেন্স ও প্রিমিয়ার শোতে উন্মোচিত হয় জনপ্রিয় গানটির এই নতুন অধ্যায়।

অনুষ্ঠানে বাংলা ভার্সন ‘এই অবেলায় ২’ এবং ইংরেজি ভার্সন ‘রিমেম্বার মি’—দুটি গানই প্রথমবারের মতো জায়ান্ট এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয়। পরে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে গান দুটি মুক্তি দেওয়া হয়।

এর মধ্য দিয়েই ‘বাতিঘর’ অ্যালবামের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করে ব্যান্ডটি। ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও দলনেতা জিয়াউর রহমান জানান, তাদের রীতি অনুযায়ী এবারের অ্যালবামও আগামী বইমেলায় ইউজার কোড সংস্করণে প্রকাশ পাবে—যেখানে থাকছে গানের লিরিক ও নেপথ্যের গল্প।

গানের কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ইংরেজি সংস্করণের অনুবাদ করেছেন সারিকা রেশ রহমান। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নীল হুরেরা জাহান, আর কিছু স্থিরচিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে।

সম্প্রতি ইউটিউবে মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন ও গোল্ডেন বাটন পাওয়ার পর থেকে নিয়মিত নতুন গান প্রকাশ করে আসছে শিরোনামহীন। দশটি গানের সমন্বয়ে তৈরি ‘বাতিঘর’ তাদের সেই ধারাবাহিকতারই অংশ।

জিয়াউর রহমান বলেন,“ব্যান্ড মানেই সৃজনশীলতা। পেশার জন্য নয়—গানের প্রতি ভালোবাসা আর শ্রোতাদের প্রতি দায়বদ্ধতাই আমাদের নতুন নতুন কাজের অনুপ্রেরণা।”

Reneta

কম্পোজার কাজী আহমেদ শাফিন জানান, এখনই শিরোনামহীনের সবচেয়ে ব্যস্ত সময়। লাইভ শো ও মিউজিক এনগেজমেন্ট বেড়ে যাওয়ায় দলটি আরও সৃষ্টিশীল কাজে উৎসাহিত হচ্ছে।

বাতিঘর ছাড়াও শিরোনামহীন সম্প্রতি নজরুল ইনস্টিটিউটের প্রজেক্টে ‘কাণ্ডারী হুঁশিয়ার’, আর বিটিভির মৌলিক গানের প্রজেক্টে ফুয়াদ নাসের বাবুর সুরে ‘এক তরুণ’ শিরোনামের গান রেকর্ড করেছে।

‘ক্লান্ত কফি শপ’ মুক্তির পর ব্যান্ড সদস্যরা প্রথমবারের মতো কানাডা সফরে যায়। ব্যস্ততা বাড়লেও শিরোনামহীন নিয়মিত গান প্রকাশ ও সৃজনশীল ধারাকে বজায় রেখেছে।

আগামী বছর দলটি যুক্তরাষ্ট্র ও ইউরোপ ট্যুর করার পরিকল্পনা করেছে। পাশাপাশি বছরের মাঝামাঝি সময় থেকে তাদের নবম অ্যালবামের গান সিঙ্গেল আকারে প্রকাশেরও ইঙ্গিত দিয়েছে ব্যান্ডটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়এই অবেলায় ২গানলিড বিনোদনশিরোনামহীনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে যে কারণে আইনি সহায়তা হারানোর ঝুঁকিতে ২৪ হাজার শিশু

আগস্ট ১, ২০২৬

রাজধানীর দুই মেট্রো স্টেশনে ‘বোমা সদৃশ’ বস্তু, তারপরে যা ঘটল

আগস্ট ১, ২০২৬

২৭০ মিটার দূরে ফোটন টেলিপোর্ট: ভবিষ্যতের ইন্টারনেটের ঝলক

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানে কঠোরভাবে নতুন হামলার ইঙ্গিত ট্রাম্পের

আগস্ট ১, ২০২৬

পরিষ্কার পরিচ্ছন্নতার খোঁজ নিতে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT