চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছয় বছরের প্রেমিককে বিয়ে করছেন শিরিন শিলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

বিয়ে করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে হচ্ছে এই নায়িকার।

শিরিন শিলার হবু বরের নাম আবিদুল মোহাইমিন সাজিল। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এছাড়া ট্রাভেল এজেন্সির ব্যবসাও রয়েছে তার। বৃহস্পতিবার দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে কাবিন সম্পন্ন হবে।

শিরিন শিলা বলেন, ঘরোয়াভাবে আমরা রেজিস্ট্রি বিয়ে করছি। একটু সময় নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রয়েছে। তখন ইন্ডাস্ট্রির সবাইকে নিয়ে বড় আয়োজন থাকবে। সবার কাছে দোয়া চাই। যেন আমরা সুখী হতে পারি।

সাজিলের সঙ্গে পরিচয় প্রসঙ্গে তিনি বলেন, একটা মজার স্মৃতি আছে আমাদের। আজ থেকে ছয় বছর আগে আমাদের পরিচয়। অর্থাৎ ১০ অক্টোবর পরিচয়। ঠিক পরিচয়ের ছয় বছর পর একই দিনে বিয়ে করছি আমরা। এই সময়টায় আমরা একে অপরকে চিনেছি জেনেছি। অপেক্ষায় ছিলাম সঠিক সময়ের। অবশেষে আমাদের সম্পর্ক পরিণয়ে রূপ নিচ্ছে আজ। সাজিল খুব ভালো একজন মানুষ। আগামীতে আমরা একসঙ্গে পথ চলতে চাই।

শিরিন শিলা অভিনীত প্রথম সিনেমা ‘হিটম্যান’। পরবর্তীতে ক্ষণিকের ভালোবাসা, মিয়া বিবি রাজি, মন জানে না মনের ঠিকানা, শেষ বাজি সিনেমাগুলোতে দেখা গেছে তাকে। সিনেমা কম করলেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি সমালোচনার পড়তে দেখা যায় এই নায়িকাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নায়িকালিড বিনোদনশিরিন শিলাসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রুকের ট্রিপল সেঞ্চুরির পর বোলারদের দাপট, চতুর্থ দিন ইংল্যান্ডের

পরবর্তী

লেবাননে উৎকণ্ঠায় প্রায় ৩ হাজার বাংলাদেশি

পরবর্তী

লেবাননে উৎকণ্ঠায় প্রায় ৩ হাজার বাংলাদেশি

পূজার ছুটিতে কক্সবাজারে শুক্র-শনি রুম খালি নেই, পর্যটকের ঢল

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT