চট্টগ্রাম

মধ্যরাতে চট্টগ্রামে জাহাজে আগুন, নাবিকের মৃত্যু

মধ্যরাতে চট্টগ্রামে জাহাজে আগুন, নাবিকের মৃত্যু
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামের পতেঙ্গায় মধ্যরাতে ‘বাংলার সৌরভ’ নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগেছে। এই ঘটনায় ৪৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও সাগরে ভেসে গিয়ে একজন নাবিকের মৃত্যু হয়েছে এবং একজন নিখোঁজ আছেন।

আজ (৫ অক্টোবর) শনিবার রাত ১২টা ৫৫মিনিটের দিকে জাহাজটির বহির্নোঙরে থাকা ওয়েল ট্যাংকারে আগুন ধরে যায়। চার ঘণ্টার চেষ্টায় নৌ-বাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। স্পিডবোট দিয়ে জাহাজে থাকা ৪৬ জনকে উদ্ধার করা হয়েছে।

১১ হাজার ৬০০ মেট্রিক টন ক্রুড ওয়েল নিয়ে নোঙরের অপেক্ষায় ছিলো ট্যাংকারটি। ৪ ঘণ্টার চেষ্টায় অবশেষে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বিষয়:জাহাজে আগুন নাবিকের মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…