চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমানার দুই অবুঝ শিশু জানেনা, তাদের মা আর ফিরবে না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪১ অপরাহ্ণ ০৪, জুন ২০২৪
বিনোদন
A A

দুপুর ১২:১৫ মিনিটে চ্যানেল আই প্রাঙ্গণে মডেল অভিনেত্রী সীমানার প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। জানাজা শেষে মাকে শেষবারের মতো দেখতে ছটফট করছিল সীমানার ৭বছর বয়সী শিশুপুত্র শ্রেষ্ঠ। বারবার ছুটে যাচ্ছিল মায়ের মুখ খানি দেখতে।

লাশবাহী ফ্রিজ ভ্যান যখন চ্যানেল আইতে প্রবেশ করে তখন শ্রেষ্ঠ তার ছোটভাই স্বর্গকে বললো, চল স্বর্গ মাকে দেখি, মা চলে আসছে।

ছবি: নাহিয়ান ইমন

কিন্তু দূর থেকে অবুঝ দুটি শিশু বোঝেনি তাদের মা আর ফিরে ফিরবে না। শ্রেষ্ঠ বলছিল, মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমাকে ক্যাডেটে পড়ানোর। কিন্তু মা তো চলে গেল। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন।

একটু দূরে সীমানার মা নাট্য পরিচালক সালাউদ্দিন লাভলুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিলেন, আমার মেয়ে এতো অল্প বয়সে চলে যাবে বুঝতে পারেনি। এতো কম বয়সে কেউ এভাবে যেতে পারে। তারপরে মেয়ের ছবি ধরে অঝোরে কেঁদে উঠেন।

সালাউদ্দিন লাভলু বলেন, একমাস আগে আমাকে ম্যাসেজ করেছিল আবার কাজে ফিরতে চাই বলে। আমি বলেছিলাম, এখন নতুন কাজ করছিনা, নতুন কিছু হলে জানাবো। আর জানানো হলোনা। তার আগেই চলে গেলো।

অভিনেত্রী সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে উঠে আসা এক অভিনেত্রী। তার পরিচিতি এনে দেয় সালাউদ্দিন লাভলু পরিচালিত ‘সাকিন সারিসুরি’ নাটক। এছাড়া তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এও অভিনয় করেন সীমানা।

Reneta

মঙ্গলবার সকাল ৬ টায় মাত্র ৩৯ বছরে নিভে গেল অভিনেত্রী সীমানার জীবনপ্রদীপ। হাসপাতালে ১৪ দিনের লড়াইয়ের পর চলে গেলেন তিনি। সন্ধ্যায় শেরপুর জেলার নকলা উপজেলার পারিবারিক গোরস্থানে সীমানার দাফন সম্পন্ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়টেলিভিশনতারকানাটকলিড বিনোদনসীমানা
শেয়ারTweetPin

সর্বশেষ

গাইবান্ধায় বোরো কাটা মাড়াইয়ের কাজ

জুন ১০, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার স্থাপন

জুন ১০, ২০২৬

জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

জুন ১০, ২০২৬

মেসির গোল-জয় ছাপিয়ে বিশ্বকাপের একদিন আগে আর্জেন্টিনার স্বস্তি যেখানে

জুন ১০, ২০২৬
মো. গোলাম রসুল ওরফে রফিকুল (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট, বাগেরহাটে যুবক গ্রেপ্তার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT